আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না বিএনপি নেতারা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না বিএনপি নেতারা

খালেদা জিয়ার সাক্ষাৎ না পেয়ে ফিরে আসছেন বিএনপির নেতারা।

জেলবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি বিএনপি নেতারা। এ নিয়ে দুই দফা সময় দিয়ে তা বাতিল করল কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। প্রায় ২৫ মিনিট কারাফটকের অনুসন্ধান কক্ষের সামনে অবস্থান করেন তাঁরা। এরপর দেখা করার সুযোগ না পেয়ে বিএনপি নেতারা কারাগারের সামনে থেকে চলে যান।

বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল, তারপর সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে—তিনটা থেকে চারটার মধ্যে। আমরা সে কারণে এসেছিলাম।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আসার পরে আমাদের বলা হচ্ছে যে আজও সম্ভব হচ্ছে না। আগামী দু–এক দিনের মধ্যে হলে হতে পারে। কর্তৃপক্ষ আমাদের এটা জানিয়েছে।’ কী কারণে দেখা করতে পারেননি, এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা বলতে পারব না। ওনারা বলেছেন আইজি সাহেব (কারা মহাপরিদর্শক) নেই। কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।’

বিএনপি নেতারা চলে যাওয়ার ১০ মিনিট পর কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, আগামী রোববার দুইটার পরে বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। নতুন করে অনুমতির প্রয়োজন হবে না।

এর আগে ২৯ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দণ্ডিত হয়ে এই কারাগারে আছেন খালেদা জিয়া।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত