আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মালয়েশিয়ায় মোসাদের গুলিতে ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

মালয়েশিয়ায় মোসাদের গুলিতে ফিলিস্তিনি বিজ্ঞানী নিহত

মালয়েশিয়ায় বসবাসরত এক ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। নিহত ওই বিজ্ঞানী ফিলিস্তিনের এনার্জি সেক্টরের উন্নয়নে কাজ করছিলেন। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে ফজরের নামাজ আদায়ে বাসা থেকে বের হলে ৩৫ বছর বয়সী ফাদি আল-বাতশকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিবেশী অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান ফাদি। তার মাথায় এবং শরীরে অন্যান্য অংশে ১০টি গুলি করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।

ফাদিকে হত্যার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তার বাবা। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে মালয়েশিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা জানায়, সন্দেহভাজন ঘাতকরা ইউরোপিয়ান বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে।

প্রসঙ্গত, ফিলিস্তিনি নেতা, বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের হত্যায় দুনিয়াজোড়া কুখ্যাতি রয়েছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের। সম্প্রতি ফিলিস্তিনের ড্রোন প্রকল্পের সঙ্গে যুক্ত এক বিজ্ঞানীকে তিউনিসিয়ায় হত্যার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

পুলিশ প্রধান দাতুক সেরি মনসুর লাজিম বলেন, সেতাপাক জেলায় ফাদির বাসার সমানে দুই অস্ত্রধারী প্রায় ২০ মিনিট অপেক্ষা করছিল। বাসা থেকে বের হওয়ার পর ফাদিকে লক্ষ্য ১০টি গুলি করা হয়। চারটি গুলিতেই তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

ফাদি ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সদস্য ছিলেন বলে আলজাজিরাকে নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম।

এছাড়া এক টুইট বার্তায় বলা হয়, গাজা উপত্যকার জাবালিয়ার তরুণ ফিলিস্তিনি পণ্ডিত ছিলেন ফাদি। তাকে শহীদ আখ্যা দিয়ে বলা হয়, এনার্জি সেক্টরের উন্নয়নে খ্যাতিমান এই বিজ্ঞানী ব্যাপক অবদান রাখছিলেন।

মালয়েশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আনোয়ার এইচ আল আগা বলেছেন, গত ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন ফাদি। যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন, সেই মসজিদের দ্বিতীয় ইমাম তিনি।

তিনি আরো জানান, এক সেমিনারে যোগ দিতে শনিবারই ফাদির তুরস্কে যাওয়ার কথা ছিল। তিনি তিন সন্তানের জনক।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত