আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা সংস্কার আন্দোলন: শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি সাদা দলের

কোটা সংস্কার আন্দোলন: শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি সাদা দলের

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশনি সংকেত বিরাজ করছে। শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলো তখন তাদের ওপর টিয়ার গ্যাস মারা হয়। অন্যদিকে উপাচার্যের বাসভবনে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়। এসব ঘটনায় আমরা যখন উদ্বেগ প্রকাশ করছি তখন ক্যাম্পাসের বিভিন্ন হলে সাধারণ ছাত্রীদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। কোনো কোনো জায়গায় প্রশাসন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।

হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের প্রতি সচেতন ও নাগরিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হলে হলে গেস্টরুম কালচার চালু আছে। তাই সবাই যেন সমান অধিকার পায় তার ব্যবস্থা করতে হবে।

এর পরে সাদা দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরে ডাকসু নির্বাচন, উপাচার্যের বাড়ি ভাঙচুরের বিচার, সব শিক্ষার্থীর সহাবস্থান, কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান আখতার হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন- কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত