আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে ফেরার মতো ডকুমেন্ট তারেক রহমানের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ফেরার মতো ডকুমেন্ট তারেক রহমানের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে আগে জানানো তথ্যের বিস্তারিত তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘২০১৪ সালের ১০ জুন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ফেরত পাঠানো হয়।’ তিনি আরও বলেন,  ‘তাদের (তারেক রহমান, জোবাইদা রহমান ও রাইমা) কারও কাছে কোনও ট্রাভেল ডকুমেন্ট নেই, যা দিয়ে তারা বাংলাদেশ আসতে পারবে।’

আজ সোমবার নিজের গুলশানের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ফরোয়ার্ডিং লেটার দিয়ে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা রাইমার পাসপোর্ট বাংলাদেশ দূতাবাসে ফেরত পাঠানো হয়।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ফেরত দেওয়া ওই পাসপোর্টে দেখা যায়, এটি ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর ইস্যু করা হয়েছিল। তারেক রহমান ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ভিসা পান। ১২ সেপ্টেম্বর তিনি ৬ মাস মেয়াদের ভিসাসহ যুক্তরাজ্যে প্রবেশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কাছে পাসপোর্ট সারেন্ডার করেছে। এর কোনও ব্যবহার তারেক রহমানের কাছে নেই।’ তিনি বলেন, ‘২০০৮ সালে যখন পাসপোর্টটি ইস্যু করা হয়, এর আগে তারেক রহমানের একটি পুরনো পাসপোর্ট ছিল। সেটি হারিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।’

পাসপোর্ট হস্তান্তর মানে কি নাগরিকত্ব ছেড়ে দেওয়া কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ হিসেবে তা-ই মনে করি। বিদেশে অাপনার পরিচয় হচ্ছে আপনার পাসপোর্ট। এটি ফেরত দেওয়ার মাধ্যমে আপনি সেটি দাবি করছেন না।’ তিনি বলেন, ‘আমার হিসেবে তিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক নন।’ জন্মসূত্রে নাগরিকদের নাগরিকত্ব বাতিল হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এটির উত্তর দিতে পারব না।’

তারেক রহমান পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করলে সরকার বিবেচেনা করবে কিনা জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আইনানুগভাবে করা হবে।’

প্রতিমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘তারা পরিষ্কার করে বলুক, তারেক জিয়া কী স্ট্যাটাস নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারা (বিএনপি) বলে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে আছেন; এটি একটি হাস্যকর কথা। আমরা যুক্তরাজ্য সরকারের কাছে অভিযোগ করার পর তারেক রহমানের মুভমেন্ট (চলাফেরা) সীমিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আমরা চাপ (যুক্তরাজ্যকে) অব্যাহত রেখেছি। আমরা এবারও তাদের (যুক্তরাজ্য সরকার) কাছে তার বিষয়ে জানতে চেয়েছি। তারা বলেছে এটি গোপনীয় বিষয়। তথ্য দিতে তাদের আইনগত বাধা আছে।’

বিকালে নিজের ফেসবুক পেজে তারেক রহমানের পাসপোর্ট হস্তান্তরের বিষয়ে স্ট্যাটাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে পাসপোর্টের কয়েকটি পাতা ও ফরোয়ার্ডিং লেটারের ছবি দিয়ে লিখেছেন, ‘যে তথ্য প্রমাণ তারা চেয়েছিল, নিচে দেওয়া হলো। এই তথ্য আমি ২০১৫ এবং ২০১৭-তেও দিয়েছি। এতদিন পর তারা এটাকে অসত্য বলছে কেন তা বোধগম্য নয়। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এবং কন্যার পাসপোর্টও যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদের হাইকমিশনে ফেরত দিয়েছে ২০১৪ সালে। পাসপোর্টগুলো এখন সেখানেই রাখা আছে। এইগুলো হাতে লেখা পাসপোর্ট। তবে তিনি বা তার পরিবার পরবর্তীতে MRP পাসপোর্টের জন্যও আবেদন করেননি।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত