আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিজেপি আশা করে আ’লীগই ক্ষমতায় আসবে: কাদের

বিজেপি আশা করে আ’লীগই ক্ষমতায় আসবে: কাদের

কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারত সফর শেষে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি একথা জানান। ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতাদের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে কি কথা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সম্পর্কে নরেন্দ্র মোদিকে কোনো কথা বলতে শুনিনি। ইলেকশন নিয়ে কোনো কথা হয়নি।’

তিনি বলেন, ‘কথা হয়েছে আমাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে পার্টি টু পার্টি সরকার টু সরকারের মধ্যে কিভাবে আরও শক্তিশালী করা যায় এ নিয়ে। বাংলাদেশে নির্বাচন হবে, এতে ভোট দিবেন বাংলাদেশের জনগন। এখানে ভারত কী করবে, ভারত কী আমাদের ক্ষমতায় বসাবে? জনগণ না চাইলে কী আমরা জোর করে থাকব?’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। কোনো বিদেশি শক্তি নয়। বিদেশি শক্তি আমাদের বন্ধু। কিন্তু, আমাদের পলিটিক্যাল ফেইথ, ইলেকট্রোরাল ফেইথ দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য ওয়ার্ক, ভোটার্স অ্যান্ড পিউপল।’

এ সময় তিনি বলেন, ‘আগামী নির্বাচনেও ভোটে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করবে- এমন আশাবাদ বিজেপির নেতারা ডিনারে বসে করেছেন।’

কাদের বলেন, ‘২০০১ সালে আমরা হেরে গেছি, ভারত কী আমাদের জিতিয়েছে? তারা তো হস্তক্ষেপ করেনি। এবারো ইলেকশন হবে, ভারত হস্তক্ষেপ করবে না।’

তিনি বলেন, ‘বিজেপি নেতারা কেউ কেউ হয়ত আশাবাদ ব্যক্ত করেছেন, ডিনারে বসে। তারা বলেন, আশা করছি আপনারা আবার ক্ষমতায় আসবেন। এটা তো একটা কার্টেসি, বলতেই পারে। আমরা একটা দল গেছি, এটা আমাদের বলতেই পারে। এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেননি।’

বিজেপির নেতারাও বাংলাদেশ সফরে আসবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিজেপির সাধারণ সম্পাদককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেখানে ব্যস্ততার পর আমরা আশা করছি, ভারতের জনতা পার্টির একটি প্রতিনিধিদল আমাদের এখানে আসবে।’

তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিস্তা, রোহিঙ্গা কোনো কিছুই বাদ দেইনি। কেন তিস্তা চুক্তি করতে হবে এটাও আমরা বলেছি। বাংলাদেশের জনগণের স্বার্থে এটা করতে হবে। তিস্তা আমাদের বহু মানুষের জন্য লাইফ, বিষয়টি আমরা বলেছি। পানির জন্য হাহাকার আছে, সেটিও বলেছি।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলেছি- আপনি ৬৮ বছর এবং চুক্তি সম্পাদনের ৪১ বছর পর ডায়নামিক ও ক্যারিসমেটিক নেতৃত্বে দিয়ে সীমান্ত চুক্তি করেছেন। আমরা বিশ্বাস করি, আপনি তিস্তার সমাধান করবেন। তাহলে জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া হবে। পিপল টু পিপল কানেকটিভিটি কন্ট্রাক্ট আরও শক্তিশালী হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত