আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিবিসি’র প্রতিবেদন : ‘আমৃত্যু হাসিনা ক্ষমতায় থাকবেন’ এ কথা কিসের ইঙ্গিত?

বিবিসি’র প্রতিবেদন : ‘আমৃত্যু হাসিনা ক্ষমতায় থাকবেন’ এ কথা কিসের ইঙ্গিত?

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে উদ্ধৃত করে এমন বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে। গত বুধবার ঢাকায় ছাত্রলীগের এক অনুষ্ঠানে হানিফ এ মন্তব্য করেছেন।

তার এই বক্তব্যের পর অনলাইনে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকে। আসছে সাধারণ নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন সরকারের সমালোচনাকারীরা ।

হানিফ ব্যাখ্যা করছিলেন, শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন - এমন বক্তব্যের মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন?

হানিফের ব্যাখ্যা এ রকম, ‘বর্তমান বাংলাদেশে শেখ হাসিনার সমপর্যায়ে বা তার ধারে-কাছে অন্য কোন দলের বা যে কোন পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব নেই। ... এ দেশকে এগিয়ে নিয়ে নেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা যে পারদর্শিতা দেখিয়েছেন, আরও যদি এগিয়ে নিতে হয় শেখ হাসিনার বিকল্প কেউ নেই।

‘এই সার্বিক বিবেচনায় দেশের জনগণের প্রত্যাশা, জনগণ মনে করে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবে এবং যতদিন তাঁর কর্মক্ষমতা থাকবে ততদিন তিনি যদি দেশ পরিচালনা করেন, তাহলে বাংলাদেশ বহুদূর এগিয়ে যেতে পারবে। এ প্রত্যাশা থেকেই আমার এ বক্তব্য।’

হানিফ যদিও বলেছেন, নির্বাচনের মাধ্যমেই জনগণ শেখ হাসিনাকে আবার বেছে নেবে, কিন্তু এ বিষয়ে আওয়ামী লীগ এতোটা নিশ্চিত হচ্ছে কিভাবে? তা নিয়ে প্রশ্ন তুলছেন সরকার বিরোধীরা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধারণা হানিফের এ বক্তব্য সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সংশয় তৈরি করেছে।
চৌধুরী বলেন, ‘জনগণের ওপর যাদের আস্থা থাকবে না, গণতন্ত্রে যারা বিশ্বাস করবে না, তারা এ ধরনের মন্তব্য করতে পারে। এটা হচ্ছে একদলীয় মন-মানসিকতার প্রতিফলন। নীল নকশার মাধ্যমে জনগণকে প্রক্রিয়ার বাইরে রেখে আবারো ক্ষমতায় যাবার প্রক্রিয়া চলছে।’

আওয়ামী লীগ নেতা হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ২০১৮ সাল নয়, ২০২৪ সালেও নয়। ২০২৯ সালের পর তারা ক্ষমতায় আসার কথা ভাবতে পারে। হানিফকে উদ্ধৃত করে এ বক্তব্য সংবাদমাধ্যমে এসেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক মির্জা তাসলিমা সুলতানা মনে করেন, হানিফের বক্তব্যের প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় উঠতেই পারে।

তিনি বলেন, ‘তাদের হয়তো আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি (শেখ হাসিনা) বারবার নির্বাচিত হবেন, এমন নিশ্চিত করে তো বলা যায় না।’

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে হানিফের বক্তব্য নিয়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নানা সংশয় তৈরি হওয়া স্বাভাবিক বলে মনে করেন অধ্যাপক সুলতানা।

‘তারা হয়তো এ রকমই আকাঙ্ক্ষা করছেন। এ রকম করেই তারা আগাচ্ছেন বলে মানুষের সন্দেহ হচ্ছে,’ বলেন অধ্যাপক সুলতানা।

তবে এসব ধারণা খারিজ করে দিয়ে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, নির্বাচন নিয়ে সংশয় প্রকাশের কোন কারণ নেই। নির্বাচনের বাইরে আর কোন বিকল্পের আওয়ামী লীগের চিন্তায় নেই বলে উল্লেখ করেন হানিফ।

অন্যদিকে বিরোধীদল বিএনপির অভিযোগ, ২০১৪ সালের ৫ই জানুয়ারির মতো একটি সাজানো নির্বাচনের আয়োজন করছে ক্ষমতাসীনরা এবং হানিফের বক্তব্যে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে তাদের ধারণা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত