আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজধানীতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি, নগরবাসীর ভোগান্তি

রাজধানীতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি, নগরবাসীর ভোগান্তি

রাজধানীতে আজ ছুটির দিনে ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ঢাকায় সকালে কালবৈশাখীর সঙ্গে ব্যাপক বৃষ্টিতে অনেক সড়কে পানি জমে গেছে। সকালের পর বৃষ্টি হয়েছে দুপুরেও।

সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। ধীরে ধীরে এ মেঘ আরও ঘনীভূত হয় এবং একপর্যায়ে কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। অবস্থা দেখে মনে হয় যেন রাতের অন্ধকার নেমে এসেছে। এরপর দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আজ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি। কিন্তু ছুটি নেই খেটে খাওয়া সাধারণ মানুষের। ফলে বৃষ্টিতে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। ভারী বৃষ্টিতে মতিঝিল, গুলিস্তান,  রাজারবাগ, মালিবাগ, রামপুরা, খিলগাঁও,  কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  যাত্রাবাড়ী,  মাতুয়াইল,  শনিরআখড়া,  দনিয়া,  শ্যামপুরে, ডেমরার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।

ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানিয়ে আবহাওয়া অধিদফতর বলেছে, আগামীকাল সোমবারও  ঝড়-বৃষ্টি হতে পারে।

রোববার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার কিংবা আরো অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ-হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হৃাস পেতে পারে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত