আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশে এখন কতিপয় লোভী মানুষের কুশাসন চলছে : ড. কামাল হোসেন

দেশে এখন কতিপয় লোভী মানুষের কুশাসন চলছে : ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কুশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশে এখন কতিপয় লোভী মানুষের কুশাসন চলছে।

মঙ্গলবার মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর গণফোরামের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রফিকুল ইসলাম পথিক, রওশন ইয়াজদানী, সাইদুর রহমান সাইদ, কাজী হাবিব প্রমুখ।

ড. কামাল হোসেন আরো বলেন, কার্যকর গণতন্ত্র-আইনের শাসন ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, পুলিশকে দায়িত্ব পালন করতে হবে জনগণের স্বার্থে, সুশাসন নিশ্চিত করতে হবে। কিন্তু অসুস্থ রাজনীতি ও শাসন ব্যবস্থার দূর্বলতার কারণে সন্ত্রাস-গুম-খুন-বিচার বহির্ভূত হত্যা বাড়ছে। দুর্নীতি ও সাম্প্রদায়িকতা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গরীব খেটে খাওয়া মানুষগুলো।

তিনি বলেন, আমাদের কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করে, প্রবাসী শ্রমিকরা কঠোর পরিশ্রম করে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে, ৪০ লক্ষ গার্মেন্টস শ্রমিক দিনরাত খেটে দেশের জন্য ডলার উপার্জন করছে অথচ কতিপয় লোভী দুর্নীতিবাজ সেই টাকা ব্যাংক থেকে লুটপাট করছে, বিদেশে পাচার করছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত