আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরে ৩য় ঢাকা

বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরে ৩য় ঢাকা

বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্ব সাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের মেগাসিটির শহরগুলোর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি।

বিশ্বের যে শহরগুলোতে এক কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি মানুষের আবাস রয়েছে; এমন শহরের বায়ুর মানের ওপর নির্ভর করে ওই তালিকা তৈরি করেছে। তালিকায় ভারতের অবস্থান শীর্ষে। চতুর্থ স্থানেও রয়েছে দেশটির ফিল্ম সিটি খ্যাত মুম্বাই।

অন্যদিকে, নয়াদিল্লির পর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় মিসরের গ্রেটার কায়রো শহর। এছাড়া চীনের রাজধানী বেইজিং রয়েছে পঞ্চম স্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৬ সালে দূষিত বায়ুর প্রভাবে বিশ্বে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে বায়ু দূষণে। এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ।

চলতি বছরের জানুয়ারিতে ‘বৈশ্বিক পরিবেশ অবস্থান সূচক ২০১৮’ (ইপিআই) এর প্রকাশিত তালিকাতেও শীর্ষে ছিলো দিল্লি। আর ২য় অবস্থানে ছিলো ঢাকা। ওই প্রতিবেদন অনুযায়ী ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে বায়ুদূষণ সবচেয়ে বেশি বেড়েছে ভারত ও বাংলাদেশে। আর এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে বাংলাদেশ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত