আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এসএসসিতে ১২ বিষয়ের প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল হচ্ছে না

এসএসসিতে ১২ বিষয়ের প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল হচ্ছে না

এবছর এসএসসি পরীক্ষার ১৭টির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। তবে এর কোনো পরীক্ষাই বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (৩ মে) সচিবালয়ে এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, পরীক্ষার আগে ওই এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মত পরীক্ষার্থী। এ কারণে কোনো পরীক্ষা বাতিল করা হবে না।

তদন্ত কমিটির প্রতিবেদন উল্লেখ করে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় ক্লোজড গ্রুপের মাধ্যমে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে এমসিকিউ প্রশ্ন ফাঁস হতো। এসব গ্রুপে ১০ থেকে ১০০ জনের মত সদস্য ছিল এবং আনুমানিক ৪০ থেকে ৫০টি গ্রুপে প্রশ্ন শেয়ার হয়েছে। ফাঁস হওয়া প্রশ্ন সব মিলিয়ে পাঁচ হাজারের মত পরীক্ষার্থীর হাতে গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ৫ হাজার শিক্ষার্থীর কারণে ২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নিয়ে তাদেরকে ভোগান্তিতে ফেলা সমীচীন হবে না বলে তদন্ত কমিটি মত দিয়েছে।

এসএসসির সৃজনশীল অংশের কোনো প্রশ্ন ফাঁস না হওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না বলেও তদন্ত কমিটি যুক্তি দিয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত