আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাথে থাকবে ওআইসি

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাথে থাকবে ওআইসি

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাথে কাজ করবে ওআইসি। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলে ওআইসির প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলের প্রধান হাশেম ইউছেফ বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নিপীড়ন চালিয়েছে, তা গণহত্যা। বিশ্ব এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। শুরু থেকে ওআইসি বাংলাদেশের প্রশংসিত উদ্যোগের পক্ষে। এখন এ সংকটের সমাধানের জন্য সবাইকে কাজ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রধান আলোচনার বিষয় হবে রোহিঙ্গা ইস্যু।’

এ সময় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যের মধ্যে দুইজন কথা বলেন গণমাধ্যমকর্মীদের সাথে। তারা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি। মিয়ানমারকে এর সমাধান করতে হবে। রোহিঙ্গারা নিরাপদে যেন স্বদেশে বাস করতে পারে তার জন্য পরিবেশ তৈরির দায়িত্বও মিয়ানমার সরকারের।’

ওই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধি দলটির সাথে ছিলেন।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে রিজেন্ট এয়ারের একটি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা আটজন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী ও আটজন পররাষ্ট্র সচিবসহ ৬৮ দেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এর পর তারা যান কক্সবাজারের একটি পাঁচ তারকা মানের হোটেলে। সেখানে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে ব্রিফিং করে। ওই সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধি দলটিকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এরপর প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওয়ানা হয়। বেলা ১১টার দিকে প্রতিনিধিদলটি পৌঁছায় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা সরজমিন ঘুরে দেখেন তারা। এ সময় নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তারা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত