আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন সৈয়দ আশরাফ

আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিলেন সৈয়দ আশরাফ

রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিতে আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছন।

রবিবার সচিবালয় সংলগ্ন এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য।

সচিবালয়ের উল্টো পাশে আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনের পশ্চিম পাশে যানবাহন মেরামত কারখানার জমিতে বহুতল কার পার্কিং কাম মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করতে সেখানে যান আশরাফ।

আশরাফ বলেন, ‘আমি অনেক দিন মাঠে ছিলাম না। এই যে আজ এসেছি, এখন থেকে আবার রাজনীতি শুরু করব।’

স্বাধীন বাংলা সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বড় ছেলে আশরাফ ১৯৯৬ সালের আগে দেশে ফেরেন। ওই বছরের ১২ জুনের নির্বাচনে কিশোরগঞ্জ সদর আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আরও তিনটি নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আশরাফ তার রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ দেন। আর ২০০৯ সালে দলের সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক করা হয়। এর পরের সম্মেলনেও তিনি একই পদে বহাল থাকেন।

তবে ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর দলের সব শেষ জাতীয় সম্মেলনে আশরাফের বদলে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য করা হয় আশরাফকে।

এরপর আশরাফের একটি বড় সময় কেটেছে যুক্তরাজ্যে তার অসুস্থ স্ত্রীর পাশে।

গত বছরের ২৩ অক্টোবর আশরাফের স্ত্রী শিলা ইসলাম লন্ডনের একটি হাসপাতালে মারা যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আশরাফ। নিজেকে সব ধরনের কর্মকাণ্ড থেকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে রাখেন।

তবে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগে-পরে দলের বেশ কিছু কর্মসূচিতে আশরাফকে দেখা গেছে। এর মধ্যে একদিন সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বললেও অসুস্থতার কারণ দেখিয়ে একদিন তিনি বক্তব্য রাখেননি।

সদালাপী এবং স্বল্পভাষী আশরাফ সরকারি বহুতল কার পার্কিং ভবন নির্মাণ অনুষ্ঠানে রাজনীতি খুব বেশি কথা বলেননি।

প্রকল্প অনুযায়ী, সরকারি যানবাহন মেরামত কারখানার ৬৮ হাজার ৭৫০ বর্গফুট জায়গার ওপর একটি ১০তলা ও একটি ২৫ তলা ভবন হবে। প্রতিটি ভবনের বেজমেন্টে ১০৭টি ও গ্রাউন্ড ফ্লোরে ১১টি পার্কিং করা যাবে। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৬২টি করে গাড়ি পার্কিং করা যাবে।

১০তলা ভবনের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত হবে অফিস। ২৫ তলা ভবনের ষষ্ঠ থেকে পঞ্চদশ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে ৬২টি করে গাড়ি পার্কিং করা যাবে। ষোড়শ থেকে ২৫ তলা পর্যন্ত অফিস এবং হেলিপ্যাড হিসেবে ব্যবহার হবে ছাদ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত