আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান আটক, ৬ ঘণ্টা পর মুক্তি

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান আটক, ৬ ঘণ্টা পর মুক্তি

আটকের প্রায় ৬ ঘণ্টা পর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে বাকি ১৫ জনকে ছাড়া হয়নি।

রোববার রাতে আরটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সবুর খান।

এর আগে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে আসার সময় আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির ১৬ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এদিন দুপুরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্থগিতাদেশের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসায় আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে বের হয়ে টঙ্গী পৌর ভবনের সামনে এলে তাদেরকে নাশকতার অভিযোগে আটক করে পুলিশ।

এদিন দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের রায় দেন।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের ৬টি মৌজা অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনটি করেন শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ।

নির্বাচন স্থগিতাদেশের প্রতিক্রিয়া জানাতে এদিন সন্ধ্যায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গাজীপুরের নির্বাচন স্থগিত করায় আমরা হতভম্ব হয়ে গেছি। সরকার জানে জনগণ তাদের ভোট দেবে না। সরকার নিশ্চিত পরাজয় জেনে নিজেদের লোক দিয়ে কারসাজি করে নির্বাচন স্থগিত করিয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন স্থগিত করে সরকার প্রমাণ করেছে যে তারা পুরোপুরি জনবিচ্ছিন্ন। এতে আমাদের বিজয় নিশ্চিত হয়েছে। এনিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত