আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খুলনা সিটি নির্বাচন : ২০০ বিএনপি কর্মীর বাড়িতে পুলিশের হানা

খুলনা সিটি নির্বাচন : ২০০ বিএনপি কর্মীর বাড়িতে পুলিশের হানা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।’ তিনি নিজেও মাঠ ছেড়ে কোথাও যাবেন না বলে জানান নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনালি সেন অবশ্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, গত রাতে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই মাদক ব্যবসায়ী। বাকিরা নিয়মিত মামলার আসামি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়নি।

পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাসায় হানা দেয়নি বলেও দাবি করেন সোনালি সেন।

১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাদের অভিযোগ, ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ।

শেয়ার করুন

পাঠকের মতামত