আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঐক্যের যাত্রা করলেন বি. চৌধুরী ও ড. কামাল

ঐক্যের যাত্রা করলেন বি. চৌধুরী ও ড. কামাল

প্রকাশ্য মঞ্চে হাত তুলে বা গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে নয়,এবার নিজেরা ‘সমঝোতাপত্রে’ সই করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন। তারা দু’জনেই সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক শক্তি ও সুশীলসমাজের প্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের দেশের বৃহত্তর স্বার্থে যুগপৎ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
গত বুধবার (৯ মে) রাতে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে (বি চৌধুরীর বাসভবন) এক ঘরোয়া বৈঠকে তারা দুজনে এক থাকার অঙ্গীকার করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লিখিতভাবে ‘সুষ্ঠু, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন’ দেশের প্রবীণ এই দুই রাজনীতিবিদ। শিরোনামহীন একটি খসড়ায় বি চৌধুরী ও ড. কামাল হোসেন দুজনেই স্বাক্ষর করেন।
এই দুই রাজনীতিকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার (৯ মে) বারিধারার বৈঠকে ঐকমত্য হওয়ার পরদিন সকালে লিখিত সমঝোতাপত্রে স্বাক্ষর করেন ড. কামাল হোসেন। লিখিত সমঝোতাপত্রটি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক নিয়ে যান ড. কামালের বেইলি রোডের বাসায়। স্বাক্ষরের পর ওই দিন (১০ মে, বৃহস্পতিবার) সকালেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন ড. কামাল। একইদিন বিকালে সমঝোতাপত্রে স্বাক্ষর করেন বি চৌধুরী।
জানতে চাইলে ব্যারিস্টার ওমর ফারুক দুই নেতার এই সমঝোতা স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী ও ড. কামাল হোসেন দুজনেই একটি লিখিত কাগজে স্বাক্ষর করেছেন। তারা দুজনেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে, ঐক্যবদ্ধভাবে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেবেন।’
শুক্রবার (১১ মে) সন্ধ্যায় বি চৌধুরীও বিষয়টির কথা উল্লেখ করেন এক আলোচনা সভায়। তিনি বলেন, ‘ড. কামাল হোসেন ওয়াদা দিয়েছেন, গণতন্ত্রের জন্য একসঙ্গে কাজ করবেন আমার সঙ্গে। তিনি আমার সঙ্গে কাজ করবেন জাতীয় বৃহত্তর স্বার্থে। এটা শুভ লক্ষণ।’
বুধবার (৯ মে) রাতে ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা আলোচনা করেছি। সবার কাছে আমাদের প্রস্তাব ছিল— সবাই মিলে আমরা একটা আহ্বান উপস্থাপন করবো। ঐক্যবদ্ধভাবে আমরা সেই দাবিটিকে মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। দুই-চার দিনের মধ্যে এটা হয়ে যাবে, আশা করি।’
বি চৌধুরী ও ড. কামাল হোসেনের সমঝোতাপত্রে বলা হয়েছে, ‘যুক্তফ্রন্টের প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি এবং সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন আজ বুধবার (৯ মে) অধ্যাপক বি চৌধুরীর বাসভবনে মিলিত হন।
সভায় উভয়নেতা দেশের বর্তমান রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট, চরম দুর্নীতি, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপসহ সব অন্যায়-অবিচার থেকে জনগণের সত্যিকারের মুক্তি ও দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
তারা দুই নেতা দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক শক্তি ও সুশীলসমাজের প্রতিনিধিসহ সব শ্রেণি পেশার প্রতিনিধিদের দেশের বৃহত্তর স্বার্থে যুগপৎ আন্দোলনের আহ্বান জানান।
শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন না করে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আন্দোলন করার অঙ্গীকার করেন।
সুষ্ঠু, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন।’’
এই সমঝোতাপত্রের নিচে বি চৌধুরী ও ড. কামাল হোসেন স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২০১২ সালে একবার, পরের বছর আরেকবার ও ২০১৭ সালে দুবার জাতীয় ঐক্যের ডাক দেন বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত