আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মুক্তিযোদ্ধা কোটা কমতে পারে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযোদ্ধা কোটা কমতে পারে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোটা পদ্ধতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা ছিল। কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলমের নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক এবং ভেড়ামারা মহিলা কলেজের দ্বিতল ভবন নামকরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের সম্মানজনক পদে যাতে চাকরি পায়, সেই বিষয়টি ভাবছে সরকার।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযোদ্ধারা নিজের জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছেন। তাদের এবং তাদের সন্তানদের সরকার মূল্যায়ন করতে চায়।

বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফের বড় ভাই।

আলোচনায় অংশ নেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত