আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কোটা আন্দোলনের নেতাদের কলার ধরে হেনস্তা করল ছাত্রলীগ নেতা

কোটা আন্দোলনের নেতাদের কলার ধরে হেনস্তা করল ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে কোটা সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর সময় হেনস্তার শিকার হয়েছেন নেতাকর্মীরা। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান তাদের হেনস্তা করেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর ও রাশেদ হোসেনসহ নেতারা বঙ্গবন্ধু হলে রোববারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন।

এসময় ছাত্রলীগ নেতা আল-আমিন ১০/১৫ জন নেতাকর্মী নিয়ে তাদের বাধা দেন। আল আমিন তাদের কয়েকজনের কলার ধরে হেনস্তা করেন। মারধরের ভয় দেখিয়ে হল থেকে বের করে দেন।

নূরুল হক নূর বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। এসময় আল আমিনের নেতৃত্বে একদল লোক এসে আমাদের উপর হামলা করে। আমরা কোনো কথা না বললেও তারা আমাদের কলার ধরে হল থেকে বের করে দেয়।’

জানতে চাইলে ছাত্রলীগ নেতা আল-আমিন বলেন, হলের রিডিং রুমের সামনে অধিক জনসমাগম দেখে আমি বের হই। এসময় দেখি সেখানে নূরসহ অনেকজন আছেন। আমি তাদের সেখান থেকে চলে যেতে বলি।

উল্লেখ্য, এর আগে সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনে আল-আমিন নারী শিক্ষার্থীদের হেনস্তা করে আলোচনায় আসেন। তিনি ছাত্রলীগে অনুপ্রবেশকারী হিসেবেও সমোলোচিত। একসময় ঢাবি জাসদ ছাত্রলীগের গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ছিলেন আল-আমিন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত