আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বরিশালে মাথায় মল ঢে‌লে মাদরাসা শিক্ষক‌কে লাঞ্ছনা

বরিশালে মাথায় মল ঢে‌লে মাদরাসা শিক্ষক‌কে লাঞ্ছনা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে গত শুক্রবার সকালে এভাবে মাদ্রাসার প্রধান শিক্ষকের মাথায় মলমূত্র ঢেলে দেওয়া হয়।

মাদ্রাসার জমি দখলে বাধা দেওয়ায় এবং ব্যবস্থাপনা কমিটিতে জায়গা না পেয়ে এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে। সেই সঙ্গে তাঁর মাথায় মল ঢেলে দিয়ে তা ভিডিও করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আজ রোববার ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

এই ঘটনায় মিঞ্জু হাওলাদার না‌মের একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। ঘটনার শিকার কাঁঠালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আবু হানিফ বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেছেন।

আবু হানিফ বলেন, ‘১১ (মে) তারিখ সকালে ফজরের নামাজ পরে ৭টার দিকে হাঁটতে বের হয়েছিলাম। তখন জাহাঙ্গীর মৃধা ও মাসুম সরদারের নেতৃত্বে অনেকে মি‌লে আমাকে রাস্তায় আটক করে লাঞ্ছিত করে। সামাজিকভাবে আমাকে অসম্মানিত করার জন্য ওরা এই ঘটনা ঘটিয়েছে।’

জাহাঙ্গীর মৃধা স্থানীয় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ওই এলাকা পড়েছে বরিশাল-৬ আসনের মধ্যে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী রত্না আমিন হাওলাদার ২০১৪ সালে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।

ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, আবু হানিফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কয়েকজন তাঁর পথ রোধ করে। এরপর একজন তাঁর মাথার টুপি ও কাঁধের রুমাল খুলে নেয়। তখন আবু হানিফ তাঁর মোবাইল ফোন বের করলে একজন এসে ফোনটি কেড়ে নেয়। অন্য আরেকজন তাঁর হাত চেপে ধরে রাখে। তারপর পলিথিনে পেঁচানো একটা হাঁড়ি বের করে সেখান থেকে মলমূত্র ঢেলে দেয় হানিফের মাথায়। এ সময় তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘এইয়া নিয়া যদি বাড়াবাড়ি করো তাহলে তোর জীবন শেষ হইয়া যাইবে।’ এরপর তাঁকে গালাগালি করে স্থান ত্যাগ করতে বলা হয়।’

এই ঘটনায় বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় আটজনকে আসামি ক‌রে মামলা ক‌রে‌ছেন আবু হা‌নিফ।

আবু হানিফ বলেন, তারা মাদ্রাসার জমি দখল করার চেষ্টা করছিলো। এই চক্রটি নানাভাবে বিনা অনুমতিতে মাদ্রাসার জমিতে বিভিন্ন কার্যক্রম করে আসছিল। আমি এতে বাধা দিই। এ নিয়ে মামলাও চলছে। আমি মামলার বাদী। এ কারণে ওরা আমার ওপর ক্ষিপ্ত। সেই সাথে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদেও এই দলের লোক জাহাঙ্গীর জায়গা পায়নি। সভাপতি হয়েছেন এখানকার সংসদ সদস্যের মনোনীত ব্যক্তি। এসব করণে ওরা ক্ষেপে আমাকে নির্যাতন করেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, মামলা দা‌য়ে‌রের পর একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। বা‌কি‌দের আটকের চেষ্টা চল‌ছে। ত‌বে তদ‌ন্তের স্বা‌র্থে মামলার বিবাদী‌দের নাম বল‌তে রা‌জি হননি এই  পু‌লিশ কমর্কর্তা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত