আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সোনালি ব্যাগের মালিকানা স্বত্ব বাংলাদেশে রাখার সুপারিশ

সোনালি ব্যাগের মালিকানা স্বত্ব বাংলাদেশে রাখার সুপারিশ

পাটজাত পলিথিন দিয়ে তৈরি ‘সোনালি ব্যাগ’ এর মালিকানা স্বত্ব যাতে বাংলাদেশে থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

এছাড়া কারিগরি, আর্থিক ও আইনগত দিক বিবেচনা করে বাণিজ্যিকভাবে পণ্যটি বাজারজাত করার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনেরও সুপারিশ করেছে কমিটি।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ফাহমী গোলন্দাজ বাবেল, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবিনা আক্তার তুহিন অংশ নেন।

সূত্র জানায়, বৈঠকে পাটজাত পলিথিন দিয়ে ‘সোনালি ব্যাগ’প্রকল্পের কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা বিষয়ে আলোচনা করা হয়। পাট থেকে তৈরি পলিথিনের বিকল্প হিসেবে পচনশীল পলিব্যাগ উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনে‘সোনালি ব্যাগ’পাইলট প্রকল্পের উৎপাদন বর্তমানে চলমান রয়েছে। প্রতিদিন প্রায় ৩০০ পিস ব্যাগ উৎপাদন করা সম্ভব হচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া ভবিষ্যতে প্রতিদিন প্রায় ১০ টন অর্থাৎ ৫ লাখ পিস সোনালি ব্যাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রশাসনিক ব্যয় এবং মেশিনের অবচয় মূল্য ইউনিট প্রতি কমে যাবে এবং ব্যাগের বাজার মূল্য ৭ থেকে ৮ টাকা নির্ধারণ করা সম্ভব হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে পাটচাষিদের প্রত্যাশা অনুযায়ী সমগ্র দেশের পাটচাষিদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, পাট অধিদপ্তরের মহাপরিচালক, জেডিপিসির নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত