আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খুলনা সিটি নির্বাচনে আ.লীগের আব্দুল খালেক বিজয়ী

খুলনা সিটি নির্বাচনে আ.লীগের আব্দুল খালেক বিজয়ী

খুলনা সিটি করপোরেশনের নগরপিতা হলেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট পেয়ে  বেসরকারিভাবে জয় লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

আজ (মঙ্গলবার) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।

কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে খালেককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এর মধ্যে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। বাকি ২৮৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। এছাড়া খুলনায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রথমে ২৫টি এবং পরে ৩০টি কেন্দ্রে তার এজেন্টদেরকে বের করে দেয়ার অভিযোগ আনেন।

এদিকে দুপুরে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৬টি কেন্দ্রে কারচুপির অভিযোগ এনেছেন। এসময় তিনি কেন্দ্রগুলোর নাম তুলে ধরেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন ইউনুচ আলী। তিনি বলেন, বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। যেখানেই কিছু ঘটনার প্রমাণ পেয়েছেন, সেখানেই ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্থানীয় সরকার নির্বাচন। সবার নজর এ নির্বাচনের প্রতি। যতটুকু হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। কেসিসির ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে, বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

৪৬ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি ও ভোটকক্ষ এক হাজার ৫৬১টি।

এরমধ্যে দুই কেন্দ্র ইভিএম ভোট হয়। একটি খুলনার সোনা পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার ভোটার সংখ্যা ১ হাজার ৯৯। অপরটি পিটিআইর জসিমউদদীন হোস্টেল, যার ভোটার সংখ্যা ১ হাজার ৮৭৯।

খুলনা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছিল।

নির্বাচনে সাড়ে ৯ হাজার পুলিশ, বিজিবি, এপি ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছে। এর মধ্যে পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, সাড়ে ৪ হাজার আনসার-ভিডিপি সদস্য, ৯শ’ অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্য, নির্বাচনের ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেছে। এছাড়া পুলিশের ৭০টি টিম দায়িত্ব পালন করেছে।

প্রত্যেক ম্যাজিস্ট্রেটের টিমের সঙ্গে একটি করে পুলিশের টিম থাকছে। ৮টি মোটরসাইকেল টিম এবং ১১টি পিকেট টিম দায়িত্ব পালন করেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত