আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা আন্দোলনকারীদের গুলি করে হত্যার হুমকি ছাত্রলীগের : জিডি নেয়নি পুলিশ

কোটা আন্দোলনকারীদের গুলি করে হত্যার হুমকি ছাত্রলীগের : জিডি নেয়নি পুলিশ

মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতারা আমাদের হত্যার হুমকি দেন। এরপর শাহবাগ থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি।

বললেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক।

তিনি বলেন, থানায় আমাদের অভিযোগ শোনার পর আধাঘণ্টা বসিয়ে রাখে। কিন্তু জিডি নিতে বলা হলে তারা বলেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জিডি নিতে পারব না।

বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে নুরুল হক এ অভিযোগ করেন।

নুরুল হক বলেন, প্রথমত আমি রাষ্ট্রের একজন নাগরিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাদের জিডি না নিয়ে পুলিশ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। গণতান্ত্রিক দেশে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নিরাপত্তা না দিয়ে পুলিশ যে আচরণ দেখিয়েছে, তা আমরা ভালোভাবে নিইনি। আমাদের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য।

তিনি বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন থাকবে।

কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরষিদের নেতা নুরুল হক ও রাশেদ খাঁনকে ছাত্রলীগ গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে।

এদিকে, ছাত্রলীগ নেতাদের হুমকির প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। এ সময় অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি সরকার ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানান তারা। হত্যার হুমকির বিষয়ে শাহবাগ থানায় জিডি করলে পুলিশ তা গ্রহণ না করে তা নেয়ার বিষয়ে সময় চাওয়া হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত দেড়টার দিকে মুহসীন হলে নুরুল হকের ১১৯ নং কক্ষে আসেন সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি, মুহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম লিমন এর নেতৃত্বে আরো ১৫-২০ জন। এই সময় নুরুল হকের রুমে ছিল আন্দোলনের আরেক যুগ্ন আহ্বায়ক রাশেদ খাঁন। ঘটনাস্থলে হাফ-প্যান্ট পরিহিত অবস্থায় আসেন বাপ্পি। এ সময় তার পকেটে পিস্তল দেখা যায়।

সূত্র জানায়, কোটা আন্দোলনের নেতাদেরকে লক্ষ্য করে ছাত্রলীগ নেতারা বলেন- ‘তোরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিস। তোদের একটাকেও ছাড়া হবেনা। প্রজ্ঞাপনটা জারি হলে কুকুরের মতো গুলি করে রাস্তায় মারবো’। তোরা তো কেউ বাচঁবিনা। বেশি বাড়াবাড়ি করিসনা। শেষবারের মতো মা বাবার দোয়া নিয়ে নিস’। এই সময় সানী এবং লিমন তাদের উপর হামলা করার জন্য বারবার তেড়ে আসেন। কিন্তু অন্যরা তাদের নিবৃত্ত করে।

এ বিষয়ে নুরুল হক বলেন, ‘আমি এবং রাশেদ দু’জনে রুমে ছিলাম। এর মধ্যে চারুকলা অনুষদের ছাত্রলীগের সেক্রেটারী লিমন ফোন দিয়ে থ্রেট দেয় যে আমাকে হল থেকে পিটিয়ে নামিয়ে দিবে। আমরা নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি’। এক পর্যায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি ফোন নিয়ে বলেন ‘ছাত্রদলের সুলতান সালাউদ্দিন টুকুকে মারছি। তোদের মতো পোলাপানকে খেয়ে দিতে দুই সেকেন্ড ও লাগেনা। তোগোরে গুলি কইরা মারিনাই শুধু কিছু সিনিয়রের নিষেধ ছিল। তা না হলে তোদের মতো কুলাঙ্গারদের রাখতামনা এই দেশে’। এর ১০ মিনিট পরে রুমে পিস্তল নিয়ে এসে বলে ‘তোরা মা-বাবার কাছে দোয়া নিয়ে নে। তোরা বাচঁবিনা। তোদের গুলি করে মারবো’। তারা রুমে এসে আমাদের মোবাইল নিয়ে যায়, যাতে রেকর্ড করতে না পারি। আমরা এখন জীবন নাশের হুমকিতে আছি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত