আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশের বাজারে বিষ মেশানো আম, আপাতত না কেনার অনুরোধ

বাংলাদেশের বাজারে বিষ মেশানো আম, আপাতত না কেনার অনুরোধ

অপরিপক্ক আমে ক্যালসিয়াম কারবাইড ও ইথোফেন হরমোন স্প্রে দিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। বাজারে বিক্রি হওয়া এসব আম মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তাই আগামী ১০-১৫ দিন আম কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন ফলের আড়তে র‍্যাব ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ অভিযান শেষে তিনি এ অনুরোধ জানান।

অভিযানে কৃত্রিমভাবে রাসায়নিক উপাদান দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া ১ হাজার মণ অপরিপক্ক আম ও ৪০ মণ নষ্ট খেজুর জব্দ করে তা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘বাজারে এখন যেসব আম বিক্রি করা হচ্ছে, সেগুলো অপরিপক্ক। আমরা অভিযান চালিয়ে এক হাজার মণের বেশি আম জব্দ করেছি, যা ক্যালসিয়াম কারবাইড ও ইথোফেন হরমোন স্প্রে দিয়ে কৃত্রিমভাবে পাকানো হয়েছে।’

তিনি বলেন, ‘ক্যালসিয়াম কারবাইড ও ইথোফেন হরমোন স্প্রে মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। এই দুই রাসায়নিক উপাদান দিয়ে পাকানো এসব আম খেলে মানুষের ডায়রিয়া, পেটের ও লিভারের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমি অনুরোধ করব, আগামী অন্তত ১০ থেকে ১৫ দিন আপনারা আম কিনবেন না।’

অভিযানে র‍্যাব ১০-এর অতিরিক্ত এসপি মহিউদ্দিন ফারুক, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম ও মো. খাইরুল ইসলামও উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত