আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কারাগারে খালেদার জন্য সাড়ে ৩৯ টাকার ইফতার

কারাগারে খালেদার জন্য সাড়ে ৩৯ টাকার ইফতার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের সঙ্গে প্রথম রোজার ইফতার করেছেন।

১৮ মে, শুক্রবার নাজিমুদ্দিন রোডের ওই কারাগারে প্রচলিত ইফতারি সামগ্রী গ্রহণ করেন খালেদা জিয়া।

কারা কর্তৃপক্ষ জানায়, সরকারিভাবে সাধারণ একজন বন্দীর জন্য ইফতারে ২৭ টাকা ২০ পয়সা এবং প্রথম শ্রেণির একজন ডিভিশনপ্রাপ্ত বন্দীর জন্য ৩৯ টাকা ৫০ পয়সা বরাদ্দ রাখা হয়েছে। তাই ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে সরকারিভাবে খালেদা জিয়ার জন্যও একই টাকা ইফতারের বরাদ্দ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি  জানায়, খালেদা জিয়ার ইফতারের মেন্যুতে ছোলা, পিঁয়াজু, মুড়ি, খেজুর, জুস এবং ফলমূল ছিল।

চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, প্রথম রোজার ইফতারি নিয়ে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। অবশ্য কারা কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।

পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তার পার্টির সহকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে ইফতারি দিতে গিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সেগুলো গ্রহণ করেনি।

প্রত্যেক বছরের প্রথম রোজায় খালেদা জিয়া এতিম শিক্ষার্থী এবং আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করতে অভ্যস্ত। এবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপিপ্রধান। আদালতের অনুমতি সাপেক্ষে তার গৃহপরিচারিকাও কারাগারে রয়েছেন।

দলের চেয়ারপারসনের অনুপস্থিতিতে রাজধানীর লেডিস ক্লাবে এতিম শিক্ষার্থী এবং আলেম-ওলামাদের জন্য ইফতারের আয়োজন করে বিএনপি। অবশ্য খালেদা জিয়া না থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথির চেয়ারটি ফাঁকা ছিল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত