আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আবার আটকালো খালেদার জামিন

আবার আটকালো খালেদার জামিন

খালেদা জিয়ার কুমিল্লায় নাশকতার দুই মামলায় হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিএনপির চেয়ারপারসনের জামিনে স্থগিতাদেশ দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।

দুই মামলায় জামিন স্থগিতের পৃথক দুটি আবেদনের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার হবে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন।

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল নিজে; আর খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ কুমিল্লার নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। তবে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।

এই আদেশের দুই ঘণ্টার মধ্যে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। আদালত আবেদন শুনানির জন্য মঙ্গলবার দিন রাখেন।

হাই কোর্টে জামিন আদেশের পর সোমবার অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার অভিযোগে ২০১৫ সালে কুমিল্লায় যে দুটি মামলা হয়েছিল, সেই মামলাতে হাই কোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছেন। নড়াইলের মামলাটি আসামি পক্ষ ‘নট প্রেসড’ বলে প্রত্যাহার করে নিয়েছে।

এই দুই মামলা নিম্ন আদালতে বিচারাধীন থাকা অবস্থায় হাই কোর্ট থেকে জামিন দেওয়া ঠিক হয়নি বলে অভিমত দেন তিনি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত