আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘বন্দুকযুদ্ধে’ অব্যাহত, মঙ্গলবার নিহত ১১

‘বন্দুকযুদ্ধে’ অব্যাহত, মঙ্গলবার নিহত ১১

দেশজুড়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় রাজধানীসহ ছয় জেলায় আরও ১১ জন নিহত হয়েছেন। ঢাকার ভাষানটেক, নড়াইল সদর, যশোরের বেনাপোল, কক্সবাজার সদর, চুয়াডাঙ্গা পৌর এলাকা ও মাগুরা শহরের বটিকাডাঙ্গা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের কথা বলেছে পুলিশ। এর মধ্যে যশোরের বেনাপোলে দুই দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে দাবি করেছে র‍্যাব আর মাগুরার বটিকাডাঙ্গা এলাকায় তিন ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের কথা বলেছে পুলিশ।

ঢাকা:
ঢাকার ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র‍্যাব-৪-এর সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাটি ঘটে বলে দাবি করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। এঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এঁরা হলেন আতাউর রহমান ওরফে আতা ও গোলাম মোস্তফা। র‍্যাবের দাবি, আতা সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। র‍্যাব-৪-এর অপারেশন অফিসার এএসপি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ইয়াবার পরিমাণ ১৮ থেকে ২০ হাজার হবে। আতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ ২০ টির মতো মামলা রয়েছে।

কক্সবাজার:
সদর থানার কবিতা চত্বর এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মজিবুর রহমান (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মজিবুর রহমান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। গতকাল রাত ১২টা ১৫ মিনিটের দিকে কথিত বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব বলছে, মজিবুরের নামে মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১০টি মামলা রয়েছে।

র‍্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, মাদক কেনাবেচার খবর পেয়ে তাঁরা সেখানে অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র‍্যাবও গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। ঘটনাস্থলে চার থেকে পাঁচজন মাদক ব্যবসায়ী ছিলেন। গোলাগুলির একপর্যায়ে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে মজিবুরের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকে। ঘটনাস্থল থেকে মজিবুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া সেখান থেকে ছয় হাজার পিচ ইয়াবা বড়ি, একটি দেশি ওয়ান শুটারগান, তিনটি গুলি, দুটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা:
মাদকবিরোধী অভিযান চলাকালে চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তানজীল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রাত ২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি ব্রিকফিল্ড এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত তানজীল সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের চুনুরীপাড়ার রমজান আলীর ছেলে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সদর) আহসান হাবীব প্রথম আলোকে জানান, জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানার পুলিশের সঙ্গে সাতগাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এতে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আওলিয়ার রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, বন্দুকের পাঁচটি কার্তুজ ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করে। পরে জানা যায়, নিহত ব্যক্তি দৌলাতদিয়াড় এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী তানজীল। তাঁর বিরুদ্ধে মাদকের ১২টি মামলা রয়েছে।

যশোর:যশোরের বেনাপোলে দুই দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল রাতে যশোরের বেনাপোল বন্দর থানার বড় আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তাঁর নাম লিটন হোসেন (৩৫)। তিনি বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রামের শাহাজাহান আলীর ছেলে। নিহত অপর ব্যক্তির (৫৬) পরিচয় জানতে পারেনি পুলিশ।

বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান বলেন, গতকাল রাতে ভারত সীমান্তবর্তী বেনাপোল বন্দর থানার বড় আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময় চলছিল। খবর পেয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন লিটন হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি বন্দুকের গুলির খোসা, থ্রি নট থ্রি রাইফেলের দুটি তাজা গুলি ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, নিহত লিটন হোসেনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

নড়াইল:
নড়াইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সজীব শেখ (২৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হন। গতকাল রাত ২টার দিকে নড়াইল-কালনা সড়কের এ ঘটনা ঘটে। নিহত সজীব সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আলতাফ শেখের ছেলে। ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের দুজন এসআইসহ পাঁচ সদস্য আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মালিবাগ মোড়ের মোস্তর পরিত্যক্ত ইটভাটার বালুর স্তূপের পাশে মাদক বিকিকিনির খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশি অভিযানকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় দুজন এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি গুলি, ২১৩ পিচ ইয়াবা, তিনটি রামদা উদ্ধার করা হয়।

মাগুরা:
মাগুরা শহরের বটিকাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধে তাঁরা মারা যান। মাদকের ভাগাভাগি নিয়ে তাঁদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল। নিজেদের মধ্যেই গোলাগুলিতে তাঁরা নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা হলেন মাগুরা শহরের ভায়না এলাকার মৃত মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৪৮), নতুন বাজারের খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী (৩২) ও ইসলামপুরপাড়ার আবদুর রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি (২২)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁদের মধ্যে বাচ্চুর বিরুদ্ধে ৭ টি, বাকি দুজনের বিরুদ্ধে ১০টি করে মামলা রয়েছে।

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ মৃত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সর্বশেষ গত সোমবার দিবাগত রাতে ঢাকাসহ নয় জেলায় নিহত হন ১২ জন। এ নিয়ে গত ১৬ দিনে বন্দুকযুদ্ধে মোট ১২২ জন নিহত হলেন। র‍্যাব ও পুলিশ বলছে, এর মধ্যে ১১৪ জনই মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করার দাবি করেছে তারা।

৩ মে র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর থেকেই শুরু হয় অভিযান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত