আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

উৎসব উপলক্ষে ভারতের সাথে যৌথ প্রযোজনার ছবি চলবে

উৎসব উপলক্ষে ভারতের সাথে যৌথ প্রযোজনার ছবি চলবে

ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় যৌথ প্রযোজনার ছবি ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধ করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১০ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ আপিল বিভাগে আবেদন করেন। তা চেম্বার বিচারপতির আদালত হয়ে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।

আদালতে সেলিনার পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। ইফতেখারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

আদেশের পর মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানির কারণে দেশীয় চলচ্চিত্রের ওপর দর্শক আগ্রহ হারাচ্ছে। এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করা হলে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশ কিছুটা সংশোধন করে আপিল বিভাগ বলেছেন, ওই সব উৎসবের সময় যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত