আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আরও আগেই খালেদার জেলে যাওয়া প্রয়োজন ছিল : হাছান মাহমুদ

আরও আগেই খালেদার জেলে যাওয়া প্রয়োজন ছিল : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বেগম জিয়া ১৫ আগস্টকে উপহাস করার জন্য এবং খুনিদের উৎসাহিত করার জন্য নিজের জন্মের তারিখ বদলে ওই দিন কেক কাটেন।
ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে একুশে আগষ্ট গ্রেনেড হামলা চালিয়েছিল এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, সাবেক এমপি আহসান উল্লাহ মাষ্টারকে হত্যা করা হয়েছিল। এসবের পরও তারা সংসদে নিন্দা প্রস্তাব দেয়নি।
সুতরাং বেগম জিয়ার বহু আগেই জেলে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তিনি অনেক পরেই জেলে গেছেন। দেশের আইন এবং আদালতকে হেনস্তা করার পরও আদালত স্বাধীন বিধায় বেগম জিয়ার শাস্তি অনেক পরে হয়েছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় প্রধাব অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন প্রকারান্তরে সেটি তার ব্যক্তিগত বক্তব্য নয়। তা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, খালেদা জিয়াকে জামিন দেওয়া ও বাতিল করা আদালতের এখতিয়ার। এখানে সরকারের ভুমিকা কি তা আমার বোধগম্য নয়। তারপরও বিএনপি প্রতিদিন সকাল বিকাল মিথ্যাচার করছে। তবে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, এই সমস্ত মিথ্যাচার করে কোন লাভ হবে না।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত