আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ফেরাতে গুলি করে মানুষ হত্যা চলছে : ফখরুল

দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ফেরাতে গুলি করে মানুষ হত্যা চলছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাউন্সিলর একরামুল হক হত্যার অডিও প্রকাশের পর প্রমাণ হয়েছে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে ফেরাতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।

শনিবার রাজধানীর ধানমন্ডির ফখরুদ্দিন কনভেনশন সেন্টারে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ, রংপুর মেডিকেল কলেজ’ এ ইফতার মাহফিলের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের টার্গেটে কক্সবাজারে কমিশনার একরামকে হত্যা করা হয়েছে। এলাকার সবাই বলছেন তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে- অভিযান সরকার ভিন্নদিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে দেশের সবকিছুতে অচলাবস্থা। সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সুশাসন বলতে কিছু নেই। যে কারণে জনজীবন আজ অতিষ্ঠ। কেউ কোথাও বিচার পায় না। না আদালতে, না অন্য কোথাও।

ফখরুল বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে শতাধিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এরই মধ্যে টেকনাফের যুবলীগ নেতা একরাম ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন সময় এসেছে। আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সব স্তরের জনগণ নিয়ে গণআন্দোলনের মাধ্যমে এ দানবীয় সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত