আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গত ১০ বছরে দেশে কোনো জিনিসের দাম বাড়েনি: অর্থমন্ত্রী

গত ১০ বছরে দেশে কোনো জিনিসের দাম বাড়েনি: অর্থমন্ত্রী

গত ১০ বছরে দেশে কোনো জিনিসের দাম বাড়েনি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৪ জুন, সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুহিত এ দাবি করেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি দেশবাসীকে এ সুসংবাদ দিতে চাই যে, গত ১০ বছরে দেশে কোনো ধরনের জিনিসপত্রের দাম বাড়েনি। এবারও বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়বে না।’

সিগারেট ও মোবাইল কোম্পানিগুলোর জন্য ট্যাক্স আগের মতোই ৪৫ শতাংশ থাকবে জানিয়ে মুহিত বলেন, ‘ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ করপোরেট ট্যাক্স হবে ৩৭ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া বাজেটে ভ্যাট ৯ স্তর থেকে ৫ স্তরে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।’

নতুন অর্থবছরের বাজেটে রোহিঙ্গাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।

সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৫ জুন বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

৭ জুন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন। ৮ জুন, শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি। এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার মতো বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত