আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আগামীকাল শুরু হচ্ছে বাজেট অধিবেশন

আগামীকাল শুরু হচ্ছে বাজেট অধিবেশন

আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন(বাজেট)। তবে অন্যবারের তুলনায় এবার দুদিন আগে বাজেট পাস হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার এমন তথ্য জানানো হয়েছে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে।

জানানো হয়েছে, আগামীকাল ৭ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংবিধান অনুযায়ী, ৩০ জুনের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট পাস করার নিয়ম রয়েছে। কিন্তু ২৯(শুক্রবার) ও ৩০(শনিবার) জুন সরকারি ছুটি থাকায় ২৮ জুন বাজেট পাস হতে পারে।

আরও জানানো হয়েছে, রমজানের মধ্যে প্রতিদিন সকাল ১১টা থেকে অধিবেশন শুরু হবে। ঈদুল ফিতরের পর থেকে অধিবেশন শুরু হবে বিকেল থেকে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার পর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। অধিবেশনে বাজেট ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এই বৈঠকে সংসদের কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে সংসদ সদস্যদের আলোচনার সুবিধার্থে জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের(বিএএমইউ) সহযোগিতায় গতবারের মতো এবারও বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালুর কথা জানানো হয়েছে।

সংসদে বক্তব্য প্রদানের আগে সংসদ সদস্যরা এই হেলপ ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে পারবেন। বাজেট বিষয়ে তথ্যবহুল, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতি বছরের মতো এই বছরও উদ্যোগটি নেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত