আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

একরাম হত্যা: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কি চাপের মুখে?

একরাম হত্যা: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কি চাপের মুখে?

বাংলাদেশে মাস খানেক ধরে চলা মাদক-বিরোধী অভিযান যেন কিছুটা থিতু হয়ে গেছে বলে মনে হচ্ছে।পুলিশের তথ্য মতেই শনিবার পর্যন্ত এই অভিযানে যেখানে সাঁড়াশি অভিযানে ১৩ হাজার গ্রেফতার হয়েছে এবং মামলা হয়েছে ১০ হাজার। মৃতের সংখ্যাও ১২৭ জনের মতো।সেখানে আজ বা গতকাল নতুন করে তথাকথিত ক্রসফায়ারে কোন মাদক-কারবারির মৃত্যুর খবর শোনা যায়নি।

টেকনাফের কাউন্সিলর মোঃ একরামুল হক তথাকথিত এক ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাবের পক্ষ থেকে বক্তব্য আসার তিন দিনের মাথায় তার স্ত্রী সংবাদ সম্মেলনে যে অডিও প্রকাশ করেন- তা সত্যি হোক বা মিথ্যে হোক, বোমা ফাটানোর মতো একটি প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।

এর ফলে কি চাপের মুখে রয়েছে পুলিশ? তারই প্রভাব কি পড়েছে মাদক-বিরোধী অভিযানের উপর?

পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলছেন, "দেখুন একটা এভিডেন্স যখন আসে, এটা চাপের চেয়ে আমি বলবো একটা উদ্বেগ থাকাই স্বাভাবিক। যেহেতু মনে হচ্ছে দৃশ্যত একটা ফৌজদারি অপরাধ হয়ে থাকতে পারে।"গত ২৬শে মে মাদক-বিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মোঃ একরামুল হক নিহত হন।তার স্ত্রী এরপর এক সংবাদ সম্মেলনে চারটি অডিও প্রকাশ করেন যাতে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে একরামুল হকের কথোপকথন।

এক পর্যায়ে গুলি ও গোঙানির শব্দও শোনা যায়। তাঁকে বাসা থেকে র‍্যাব এবং ডিজিএফআই-এর স্থানীয় দু'জন কর্মকর্তা ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করে।এই অডিওটি প্রকাশের পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।

বাংলাদেশে প্রতিটি সরকারের আমলে ব্যাপক সমালোচনার শিকার এরকম অভিযান রয়েছে।মানবাধিকার কর্মী ও অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান বলছেন, "এই অডিওটি একটি নিয়ামক হিসেবে কাজ করেছে। একটা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অডিওটি সত্য বা মিথ্যে সেটি পরের কথা। এখানে সত্য হচ্ছে যে রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে মানুষ হত্যা করছে।"

তিনি বলছেন, "তাই মানুষের মনের মধ্যে এটির গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন ছিল সেটি আরো জোরালো করেছে। মানুষের প্রতিবাদী ভূমিকা আরো জোরালো করেছে।"তাঁর মতে, এই অডিওটি তাই মাদক-বিরোধী অভিযান বন্ধে আপাতত ভূমিকা রেখেছে।তবে তিনি বলছেন, "কিন্তু রাষ্ট্রের মধ্যে যখন দায়মুক্তির সংস্কৃতি থাকে তখন এরকম বিষয় আসলে সবসময় চলমান থাকে। কোন ঘটনার পর কিছুদিন হয়ত থেমে থাকে। কিন্তু তারপর আবার শুরু হয়।""কোন কিছু দেখেই মনে হওয়ার কারণ তৈরি হয়নি যে এমন হত্যাকাণ্ড অচিরেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ রাষ্ট্র গণতান্ত্রিক হঠাৎ করে হয়নি বা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।"এই ধরনের মাদক-বিরোধী অভিযান রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পরিচালিত হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে বলে অভিযোগ রয়েছে।

কিন্তু সমালোচনা ও চাপের মুখে পুলিশের অভিযান কি আপাতত দমে গেছে?
বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি সহেলী ফেরদৌস বলছেন, "দেখুন এটিকে ধীর হয়ে যাওয়া বলে না। আমি একই অভিযানে প্রতিদিন যে একই পরিমাণে মাদক পাবো এরতো কোন গ্যারান্টি নেই। কোনদিন এক কেজি গাঁজা পাবো আবার অন্যদিন ১০ কেজি। ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে এটা হয়।""অভিযান শিথিল হয়ে গেছে এমন মোটেও বলা যাবে না। আমাদের অভিযান চলমান এবং পূর্ণ গতিতেই চলছে," জানান মিজ সহেলী।

তিনি জানিয়েছেন , বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে চলা অভিযান শুরু হয়েছে পহেলা রমজান থেকে।তিনি জানিয়েছেন, শনিবার পর্যন্ত এ অভিযানে ১৩ হাজার গ্রেফতার হয়েছে এবং মামলা হয়েছে ১০ হাজার।তবে এর পরের দিন অর্থাৎ গতকাল রবিবার বা আজ কোথায় অভিযান হয়েছে বা তাতে কি পাওয়া গেলো সে সম্পর্কে তথ্য আরো পরের দিকে পাওয়া যাবে বলে সহেলী ফেরদৌস জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত