আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

তিস্তা চুক্তির জল্পনা-কল্পনা নিয়ে কিছু জানেন না পররাষ্ট্রমন্ত্রী!

তিস্তা চুক্তির জল্পনা-কল্পনা নিয়ে কিছু জানেন না পররাষ্ট্রমন্ত্রী!

আগামী নির্বাচনের আগেই তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তি হতে পারে বলে গণমাধ্যমে জল্পনা চললেও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। 

৫ জুন, মঙ্গলবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন কানাডা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, ‘দুঃখিত, আমি জানি না। আমার কোনো মন্তব্য নেই।’

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে দেশের একটি শীর্ষ বাংলা দৈনিকে জানানো হয়, আগামী নির্বাচনের আগে বাংলাদেশ তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে তিন বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি কলকাতা সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি এবং প্রধানমন্ত্রীর সফরের উদ্দেশ্য ছিল ভিন্ন কিছু।’

সাংবাদিকদের তিস্তা চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছিলেন, ‘আপনারা যথা সময়ে এ বিষয়ে জানতে পারবেন।’

গত ২৫ ও ২৬ মে কলকাতা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৃথক বৈঠক করেন।

সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের সরকার চার বছর পূর্ণ করেছে এবং এখনো এক বছর বাকি আছে। সুতরাং, তিস্তা চুক্তিতে না পৌঁছানোকে এখনই সরকারের ব্যর্থতা বলা যায় না।’

ভারতীয় পক্ষ বলছে, সব অংশীজনদের সঙ্গে কথা না বলে তিস্তা ইস্যুর সমাধান করার সম্ভব নয়। পশ্চিমবঙ্গ হচ্ছে মূল অংশীজন এবং ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত কথা চালিয়ে যাচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর কানাডা সফরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা কানাডার উদ্দেশে ৭ জুন ঢাকা ত্যাগ করবেন। ১২ জুন তারা দেশে ফিরে আসবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, জি-৭ সম্মেলনের একটি বিশেষ আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত