আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী : সিইসি

সংসদ নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

৬ জুন, বুধবার সকালে বরিশালে ইভিএমের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।’

কে এম নুরুল হুদা বলেন, ‘আপনারা সমর্থন দেন। যদি আস্থায় আসে সবগুলো কেন্দ্রে সম্ভব না হলেও কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার সম্ভব। ইভিএম-এর ব্যবহার বাড়ানো গেলে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো সব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।’

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, ‘তারা নির্বাচন আসবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু কোন দল নির্বাচনে আসবে বা আসবে না এমন কিছু বিষয়ে নির্বাচন কমিশন কমিশনের আলাদাভাবে উদ্যোগ নেওয়ার ক্ষমতা নেই।’

শুরু থেকেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে আসছিল বিএনপি। গাজীপুর ও খুলনা দুটি সিটি করপোরেশন নির্বাচনেও সেনা মোতায়েনের দাবি করে দলটি। তবে এতোদিন বিএনপির এ দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছিলেন প্রধান নির্বাচন কমিশনার।

আর গত ৮ এপ্রিল রাজধানীর সিরডাপ মিলনায়নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আগের নির্বাচনগুলোতে সেনা মোতায়েন হয়েছে। তাই যদি প্রয়োজন হয় আগামী জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতায়ন হতে পারে।’

সে সময় তিনি বলেছিলেন, ‘পরিষ্কার কথা, সব দল নির্বাচনে না আসলে ভালো নির্বাচন হবে না। আমি আশা করি আগামী নির্বাচনে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং নির্বাচন অংশগ্রহণ করা উচিত।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত