আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিলাসবহুল এই বাজেটের পুরোটাই লুটপাট হবে : গয়েশ্বর

বিলাসবহুল এই বাজেটের পুরোটাই লুটপাট হবে : গয়েশ্বর

সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে বিলাসবহুল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এর পুরোটাই লুটপাট হবে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাইস্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের পক্ষে দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গি ও কম্বল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায়, ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নির্বাচনের কাজে ব্যয় করবে সরকার। সরকারি নেতাকর্মীদের তুষ্ট করতেই এই বাজেট করা হয়েছে। এতে জনমতের কোনও প্রতিফলন নেই। জনগণের কোনও লাভও হবে না।

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার কারণেই দেশে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ বলা যায় না, চোরকে চোর বলা যায় না। স্বাধীন দেশে জনগণের অধিকার যে কেড়ে নেয়, তাকে ক্ষমতায় রাখা ঠিক নয়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাছাড়া করতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশমাতাকে(খালেদা জিয়া) মুক্ত করতে হবে, দেশের মানুষের অধিকার আদায় করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আন্দোলনের প্রস্তুতি নিন আপনারা। ঈদের পর যখন ডাক আসবে, তখনই আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম আযম, পৌর বিএনপির সভাপতি এন্তাজ প্রামাণিক, সাধারণ সম্পাদক মজনু খান, যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ অনেকে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষ থেকে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানার ৫ হাজার দুস্থ, অসহায় ও নদী ভাঙন কবলিত মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত