আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়া রাজি হলে মঙ্গলবার বিএসএমএমইউতে নেওয়া হবে : আইজি প্রিজন

খালেদা জিয়া রাজি হলে মঙ্গলবার বিএসএমএমইউতে নেওয়া হবে : আইজি প্রিজন

খালেদা জিয়া রাজি থাকলে আগামীকাল মঙ্গলবারই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে চিকিৎসার জন্য। এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সোমবার তিনি সাংবাদিকরে বলেন, ‘তার যে ধরনের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন তার সব ব্যবস্থাই আছে বিএসএমএমইউতে। খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে সেখানে নেওয়া হবে।’

খালেদা জিয়া চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে যেতে চান। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, ‘জেল কোড অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় না। তাই সরকারি হাসপাতালেই সরকার তাকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। তার যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব সুবিধা যদি সরকারি হাসপাতালে না থাকে; তাহলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়টি বিবেচনায় আসবে। সেক্ষেত্রে অর্থ কোথায় থেকে আসবে সেটাও মন্ত্রণালয় চিন্তা করবে।’ সোমবার কারা অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

আইজি প্রিজন আরো জানান, আগেও খালেদা জিয়ার পায়ে ও আঙ্গুলে ব্যথা ছিল, সেটা এখনও আছে বলে জানিয়েছেন। খালেদা জিয়া আগে যেরকম হাঁতে পারতেন, এখন তার চেয়ে একটু কম পারেন বলেও জানান।

গত শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক কারাগারে তাকে দেখে এসে সংবাদ সম্মেলন করেন। তাঁরা বলেন, ধারণা করছেন খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন। চিকিৎসকেরা জানান, গত ৫ জুন খালেদা জিয়া কারাগারে হঠাৎ পড়ে যান। তাঁরা অবিলম্বে খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুপারিশ করেন।

ঈদে খালেদা জিয়ার জন্য কারাগারে বিশেষ কোনও ব্যবস্থা থাকবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদে সাধারণ বন্দিদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে, বিনোদনের ব্যবস্থা থাকে, খালেদা জিয়ার জন্যেও ব্যবস্থা থাকবে। ওইদিন তার আত্মীয়-স্বজনরা দেখা করতে পারবেন। তারা খাবার নিয়ে আসতে চাইলে সেটাও নিয়ে আসতে পারবেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত