আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

জাতীয় পার্টি মহাজোটে নেই, আর কখনও মহাজোটে থাকবেও না : এরশাদ

জাতীয় পার্টি মহাজোটে নেই, আর কখনও মহাজোটে থাকবেও না : এরশাদ

জাতীয় পার্টি মহাজোটে নেই আর কখনও মহাজোটে থাকবেও না বলে জানালেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার রাজধানীর কদমতলীর বালুর মাঠে শ্যামপুর-কদতমলী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় একথা জানান তিনি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে নির্বাচনে প্রার্থী দেবে। এই বিষয়ে আমরা আমাদের অবস্থানে অনড় আছি।

রমজান এলেই দেশে দ্রব্যমূল্য বাড়ার হিড়িক পড়ে উল্লেখ করে তিনি বলেন, এমন নজির পৃথিবীর কোথাও নেই। এতেই বোঝা যায় যে আমরা ইসলামের চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির আমলে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়েনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল স্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, রাষ্ট্রের সবক্ষেত্রে ইসলামের চর্চা থাকলে এসব হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকত না। তাই শুধু রমজান মাসে নয়, আসুন সারাবছর আল্লাহর ইবাদত করি।

রমজান সংযমের মাস উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই মাসেও জাঁকজমকপূর্ণ ইফতার করছি আমরা। অথচ রোহিঙ্গারা কিভাবে ইফতার করছে, কিভাবে দিন কাটাচ্ছে। কোনও খোঁজ আমরা রাখছি না।

তিনি বলেন, ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে, কোনও প্রতিবাদ নেই। এর মূল কারণ মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের মধ্যেকার অনৈক্য দূর করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত