আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নিয়মিত রোজা রাখেন ১১৮ বছরের বৃদ্ধ

নিয়মিত রোজা রাখেন ১১৮ বছরের বৃদ্ধ

১১৮ বছর বয়সের বৃদ্ধ আকবর আলী রোজা রাখেন। নামাজ আদায় করেন মসজিদে গিয়ে। বৃদ্ধ আকবর আলীর দাবি অনুযায়ী বাংলা সাত সালে অর্থাৎ ১৩০৭ বঙ্গাব্দে জন্ম। নাতী-নাতনীদের ছেলে-মেয়েদেরও বিয়ে হয়েছে। বৃদ্ধ বললে ভুল হবে অশতীপর বৃদ্ধ। নাহ! ভুল বলা হলো। তিনি বৃদ্ধ নন ১১৮ বছরের যুবক। এই রোদ-গরমের দিনেও দিব্যি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, এমনকি রমজানের শেষ দশদিন ইতিকাফে বসেছেন স্বরূপদাহ জামে মসজিদে।

আকবর আলী চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপদাহ গ্রামের মৃত আহাদ আলীর পুত্র। একই গ্রামের শ্বশুর বাড়ি তার। ৪ ছেলে ও ৩ মেয়ের জনক আকবর আলী একজন হতদরিদ্র ব্যক্তি। এই বয়সেও তাই নিয়মিতই মাঠে ঘাষ কাটতে যান তিনি। বলছিলেন অন্য কাজ করতে না পারায় কেউ তাকে মজুরী নেই না। সরকারিভাবে বয়স্ক ভাতা ছাড়া আর কোন সুবিধা পান না বলে জানালেন। গল্পের ছলে বলছিলেন আমার বয়স যখন চল্লিশ তখন বিয়ে করি একই গ্রামের রমেছা বেগমকে। তখন তার বয়স মাত্র সাত বছর। তাহলে তো আপনি বাল্য বিয়ে করেছেন বলতেই হেঁসে ফেলেন। আরেকটি মজার কথা হলো আকবর আলীর চেয়ে তার শ্বাশুড়ি বয়সে ১০/১৫ বছরের ছোট ছিল। চাচা এমন হলো কেন? প্রশ্নে তিনি বলেন আমি এট্টু বয়স হলে বিয়ে করিলাম বলে এমন হইল।

তবে বছর ১০/১২ বছর আগে একবার আকবর আলী মারা গিয়েছিলেন বলে ছড়িয়ে পড়েছিল। তখন কবরও খোড়া হয়েছিল বলে জানালেন মসজিদের ইমাম মুনছুর আলী, মাওলানা গিয়াস উদ্দিনসহ কয়েকজন। পরে তার বড় ছেলে চান্দালী দেখেন বাবা মারা যাননি। গ্রামের বয়স্করাও তাকে দাদা বলে ডাকেন। গতকাল ইফতারের পর স্বরূপদাহ জামে মসজিদে বসেই কথা হয় তার সাথে। বয়স ১১৮ বছর হলেও চোখে চশমা লাগেনা তার। দাতও আছে। এই প্রতিবেদকের সাথে কথা বলার সময় বলছিলেন তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। প্রতিবেদকের পিতার নাম বলতেই চিনে ফেললেন। অথচ তিনি মারা গেছেন ১৪ বছর পূর্বে। স্মরণশক্তি প্রবল রয়েছে আকবর আলীর। জীবনকালে ৪৭ ও ৬৫ সালের যুদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধ দেখেছেন। দেখেছেন বিশ্বযুদ্ধও। এই গরমে সারাদিন রোজা রাখেন কোন কষ্ট হয়না প্রশ্নে হাস্যোজ্জ্বল ভাবে জবাব দিলেন কোন কষ্ট হয় না। ইতিকাফে বসেছেন, খাবার দিয়ে যাবে কে? বললেন আমার বড়ছেলে। কথোপকথন শেষে মসজিদের বাইরে আসতেই প্রমাণ মিলল।

বড়ছেলে বাবার খাবার হাতে মসজিদে প্রবেশ করছেন। নাম জানতে চাইলে বলেন সবাই আমাকে চান্দালী বলেই ডাকে। কোন যুদ্ধে অংশ নেন নি প্রশ্নে হাস্যরশিক আকবর আলী বললেন মরনের ভয়ে যুদ্ধে গিলামনা। তবে বাবার কথা যে ঠাট্টা সেটি বড়ছেলে চান্দালী শুধরে দিয়ে বললেন ৬৫ সালের যুদ্ধে আমরা লাঠি নিয়ে মাশিলা পর্যন্ত গিয়েছিলাম। অভাব-অনটন বা বয়সের কারণে কোনই আফসোস নেই আকবর আলীর। নিজেই নিজের সংসার চালান। প্রায় ত্রিশ বছরের ছোট স্ত্রী রমেছা বেগম এখনও তাকে রান্না করে খাওয়ান। তবে বয়সের ব্যাপারে স্থানীয়দের হিসেবের সাথে মেলেনা বৃদ্ধের হিসেব। স্থানীয়রা তার বয়স ১০৮ বছর বলে নিশ্চিত করেন। ১০৮ বা ১১৮ যেটিই হোক শতবর্ষী আকবর আলী সুস্থ থেকেই যেন রোজা ও ইতিকাফ সম্পন্ন করতে পারেন সেই দোয়া কামনা করেছেন সকলের কাছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত