আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

আসছে ৩০ জুলাই নির্বাচন এ তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানান।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিশন সভায় এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা।

তিনি আরো জানান, সভার সিদ্ধান্ত মোতাবেক তফসিলে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২৮ জুন এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এছাড়া যাচাই-বাছাই করতে পারবেন ১ ও ২ জুলাই।

সিইসি আরো জানান ১০ জুলাইকে তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিইসি জানান, তিন সিটি নির্বাচনের তফসিল অাগামী ১৩ জুন ঘোষণা করা হবে। ফলে তফসিলের কার্যক্রম ওইদিন থেকে কার্যকর হবে অর্থাৎ সেদিন থেকেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে সিইসির নেতৃত্বে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোটের তারিখ নির্ধারণ বিষয়ে বৈঠক হয়।

উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ২০১৩ সালের ১৫ জুন ভোট হয়। তবে তিন সিটিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ভিন্ন তারিখে।

এ হিসেবে আগামী ৫ অক্টোবর রাজশাহী, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের আগের ছয় মাসের মধ্যে এসব সিটিতে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত