আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভাইয়ের জানাজার জন্য প্যারোলে মুক্তি পাননি সাঈদী

ভাইয়ের জানাজার জন্য প্যারোলে মুক্তি পাননি সাঈদী

ফাইল ফটো

ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়াতে প্যারোলে মুক্তির আবেদনে সাড়া দেয়নি সরকার। তাই মুক্তি পাননি দেলায়ার হোসেন সাইদী। দুপুর দেড়টায় মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা থাকলেও সাইদী প্যারোলে মুক্তি পেতে পারেন সেই আশায় জানাজার সময় পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে বিকাল ৪.০০ টায় দেলোয়ার হোসেন সাইদীর ছেলে শামীম সাইদীর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বিকেল সাড়ে ৪ টার দিকে নয়া দিগন্তকে বলেন, সরকারের আশ্বাসের কারণে জানাজা দেরি করে অনুষ্ঠিত হয়েছে। মানবিক কারণে আমরা তার মুক্তির আশা করেছিলাম।

তিনি বলেন, আমি এবং আমার আইনজীবী কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে আমাদেরকে বারবার আশ্বাস দেয়া হয়েছিল যে সাইদীকে প্যারোলে মুক্তি দেয়া হবে। তার মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাই জানাজার নামাজ দেড়াটা থেকে পিছিয়ে আসরের পর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কতৃপক্ষ আমাদের আবেদনে সাড়া দেননি।

তিনি আরো বলেন, বিকেল ৪ টায় শামিম সাইদীর ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সাইদী প্যারোলে মুক্তি পেতে পারেন এমন সংবাদে জোহরের নামাজের পরপরই মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসহ আশেপাশের এলাকায় জনসমাগম বাড়তে থাকে। তাই সকলের কথা বিবেচনা করে বিকাল ৪ টায় জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সাঈদীকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। তারা সাঈদীর মুক্তির ব্যাপারে আশাবাদীও ছিলেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ছোট ভাই আলহাজ্জ্ব হুমায়ুন কবির সাঈদী (৫৬) সোমবার সকালে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে অইন্না ইলাইহে রাজেউন। তিনি গত ৫ দিন ধরে নিউমেনিয়া জ্বর এবং হৃদরোগেও আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

এর আগে ২০১১ সালের ২৭ অক্টোবর সাঈদীর মাতা গুলনাহার ইউসুফের মৃত্যুর পর এবং তার বড় ছেলে মাওলানা রাফিক বিন সাঈদী’র ২০১২ সালের ১৩ জুন মৃত্যুর পর তিনি প্যারোলে মুক্তি পেয়ে তিনি ২৮ অক্টোবর মায়ের এবং ১৪ জুন ছেলের জানাজার নামাজ পড়ান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত