আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ভাল থাকুক আমেরিকান প্রবাসী বাংলাদেশীরা

ভাল থাকুক আমেরিকান প্রবাসী বাংলাদেশীরা


মানব সভ্যতার ইতিহাসে অভিবাসন নতুন কিছু নয়। নিরাপদ আশ্রয়, জীবিকা ইত্যাদি নানা কারণে মানুষ দেশান্তরী হয় এবং হচ্ছে। আবার অনেকেই প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছে যাকে বলা হয় ডায়াস্পোরা। ডায়াস্পোরার দিক থেকে বাংলাদেশ নবীন। কিন্তু আকার ও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশী ডায়াস্পোরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নিউইয়র্কের জ্যাকসনহাইটস, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস কিংবা লন্ডনের ব্রিকলেনের দিকে তাকালেই বাংলাদেশী ডায়াস্পোরার গুরুত্ব অনুধাবন করা যায়। তাছাড়া, সাম্প্রতিক সময়ে লন্ডনে কয়েকজন বাঙালির এমপি নির্বাচিত হওয়া তো উল্লেখ করার মত। প্রবাসে বাংলাদেশীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় আশা করা যায় বাংলাদেশী ডায়াস্পোরা এগিয়ে যাবে আরও বহুদূর। 
কিন্তু সাম্প্রতিক সময়ে সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে উৎকণ্ঠা দেখা দেয় আমেরিকান অভিবাসী ও মুসলিমদের মধ্যে। বাংলাদেশী অভিবাসীরাও এই উৎকণ্ঠার বাইরে নয় তা অনুমান করা যায় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে। আমেরিকায় কমিউনিটি সাংবাদিকতা খুব শক্তিশালী হওয়ার কারণে বিভিন্ন স্টেটে অভিবাসীদের ছোট ছোট প্রতিবাদ র‍্যালিও ফলাও করে প্রচার করা হচ্ছে কমিউনিটি পত্রিকাগুলোতে। যা দেখে নির্বাচনী প্রচারণার সময় নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্পের অভিবাসন নিয়ে করা বেফাঁস মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া সহজেই উপলব্ধি করা যায়।       এ সকল প্রতিবাদে সাড়া দিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস এঞ্জেলেস শিক্ষা বোর্ড থেকে শুরু করে মেয়র ও পুলিশ প্রধানকেও দেখা যায় অভিবাসীদের পক্ষে অবস্থান নিতে। অবৈধ অভিবাসীদের দুশ্চিন্তার কথা ভেবে তারা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে অভিবাসীদের নিরাপত্তার জন্য বিবৃতি দিচ্ছে। কিছু দিন আগে লস এঞ্জেলেস বাংলাটাইমসের(LABaglatimes) প্রকাশিত এক খবরের শিরোনাম ছিল   “অভিবাসীদের তাড়াতে সাহায্য করবে না পুলিশঃ বললেন পুলিশ প্রধান চার্লি বেক”। 
তাছাড়া, লস এঞ্জেলেস মেয়রও লস এঞ্জেলেসের সাউথল্যান্ডকে অভিবাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডও ঘোষণা করল আদালতের অনুমতি ছাড়া তারা কোন শিক্ষার্থী বা স্টাফদের তথ্য দিবে না যুক্তরাষ্ট্রীয় অভিবাসন বিভাগকে। ফলে ট্রাম্পও অনেকটা নড়েচড়ে বসেছে। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী তাড়াতে প্রতিজ্ঞা করলেও, নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই বিষয়ে আর কোন মন্তব্য করে নি। ট্রাম্পের এখনকার মৌনতা দেখে মনে হচ্ছে উনি রক্ষণশীলদের বা কট্টরপন্থীদের সমর্থন আদায় করার জন্যই অনেকটা রাজনৈতিক কৌশল হিসেবে এমন মন্তব্য করেছিলেন। ভারতের নির্বাচনের সময় যেমনটি করেছিলেন নরেন্দ্র মোদী। 
বাংলাদেশী অভিবাসীদের নিয়ে তেমন কোন গবেষণা হয় নি বললেই চলে। তাই আমেরিকায় কি সংখ্যক বাংলাদেশী বাস করে এর সঠিক সংখ্যা বলা দুরহ। উইকিপিডিয়ার তথ্য মতে ৫,০০,০০০ লক্ষ বাংলাদেশী বসবাস করে নিউইয়র্ক, নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস ইত্যাদি বিভিন্ন স্টেটে। আমেরিকার মত দেশে এতো সংখ্যক বাংলাদেশীদের বসবাস সত্যিই গর্ব করার মত। তাই, একটি কথাই বলব সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠা কাটিয়ে আমেরিকার মাটিতে ভাল থাকুক সকল প্রবাসী বাংলাদেশীরা। ভাল থাকুক লস এঞ্জেলেসের “লিটল বাংলাদেশ”।  
লেখক, মোস্তাকিম ভুঁইয়াশিক্ষার্থী,  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।          

শেয়ার করুন

পাঠকের মতামত