আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৮ জনসহ ৫৩ বাংলাদেশির মৃত্যু

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৮ জনসহ ৫৩ বাংলাদেশির মৃত্যু

হাসপাতাল থেকে সুস্থ হয়ে অনেকেই ফিরে এলেও নিউইয়র্কে মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় নিউইয়র্কে আরও কিছু স্বদেশির প্রাণ ঝরেছে। করোনাভাইরাস প্রাণ কেড়ে নিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে এ ঘাতক ভাইরাসে।

ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন আওয়াজবিডি সম্পাদক এবং প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি শাহ আহমদের দাদি সাহারা বেগম, মোস্তাক আহমদ, জিল্লুর রহমান, মো. ওয়াজিল্লাহ, মালেকুজ্জামান মানিক, আবদুল মালেক খান, আফজাল আহমদ, মো. মহসিন, রাশেদা আক্তার বিউটি, শিপন মিয়া, আউয়ুব খান, সৈয়দা খাতুন, বদরুল হক আতিক, মহিকুজ্জামান, রহমান স্বপন, আবদুর রউফ, রফিক উদ্দিন ও ফারুক আহমদের মা।

গত ৩১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন নিউইয়র্ক ও একজন নিউজার্সি অঙ্গরাজ্যে মারা যান। এ নিয়ে ১ এপ্রিল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হলো।

এদিকে আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ২০ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৩ হাজার ৯০১ জন। এতে মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের।

করোনাভাইরাসে মারা যাওয়া লোকজনকে আত্মীয়স্বজনরা নিয়ন্ত্রিত ব্যবস্থায় সমাহিত করছেন। সাংবাদিক স্বপন হাইয়ের দাফন সম্পন্ন হয়েছে নিউজার্সির কবরস্থানে। নিউইয়র্কে মারা যাওয়া বেশ কয়েকজনের আন্তিম ঠিকানা হয়েছে নগরীর ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে। বাংলা সংবাদমাধ্যমের ইলিয়াস খসরুর অবস্থা উন্নতির দিকে বলে তাঁর পরিবার থেকে জানানো হয়েছে। সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিনের অবস্থা অপরিবর্তিত।

বাংলাদেশিদের মধ্যে মৃত্যুর সংখ্যা যেমনি বেড়েছে, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরা বা বাড়িতেই সুস্থ হচ্ছেন—এমন খবরও পাওয়া যাচ্ছে।

বিশ্বজুড়ে চলেছে সুদীর্ঘ এক মৃত্যুমিছিল। মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধলক্ষ ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯ লাখ পেরিয়েছে। দেশের পর দেশ লকডাউন। বাড়ি থেকে বেরোনো বারণ, বারণ মানুষের সঙ্গে মানুষের সময় কাটানো। কত মানুষ এই সামাজিক দূরত্বে বিরহ-ব্যথায় কষ্ট পাচ্ছেন, কত মানুষ আরও দূরে সরে যাচ্ছেন প্রিয়জনের থেকেও। গোটা বিশ্ব যেন এক বিষণ্নতায় ডুবে যাচ্ছে ক্রমে।

নিউইয়র্ক নগরীর বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কোনো স্বজন বা পরিচিত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে অনেকেই অজানা আতঙ্কে ভুগছেন। অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরে ফিরছেন বা ঘরে কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন।-প্রথম আলো

শেয়ার করুন

পাঠকের মতামত