আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ হাজার

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ হাজার

বিশ্বের ২০৫টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। অপ্রতিরোধ্য, রহস্যময় এই ভাইরাস প্রতিদিন প্রাণ কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের।

গেলো বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান প্রদেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ৯৫ দিনের মধ্যে আক্রান্ত করেছে ১১ লাখ ১৮ হাজার ৪৬ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৫৯ হাজার ২০১ জনের।

তার মধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ৬৮১ জন মারা গেছে ইতালিতে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৯৮ জন প্রাণ হারিয়েছে স্পেনে। দুটি দেশেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে মৃত্যুর মিছিল। ৭ হাজার ৪০২ জন মারা গেছে সেখানে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪৬৭ জন। ফ্রান্সেও বাড়ছে মৃত্যুর মিছিল। সেখানে মারা গেছে ৬ হাজার ৫০৭ জন। তিন হাজারের অধিক মারা গেছে চীন, ইরান ও যুক্তরাজ্যে।

এ ছাড়া জার্মানিতে ১ হাজার ২৭৫, নেদারল্যান্ডসে ১ হাজার ৪৮৭, বেলজিয়ামে ১ হাজার ১৪৩ ও সুইজারল্যান্ডে ৫৯১ জন প্রাণ হারিয়েছে।

করোনাভাইরাসের প্রকোপে থমকে আছে গোটা বিশ্ব, বিশ্বের অর্থনীতি, পর্যটন, খেলাধুলা। ৮০০ কোটি জনসংখ্যার এই পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ গৃহবন্দি হয়ে আছে। কবে শেষ হবে এই ভাইরাসের আক্রমণ? কবে মুক্তি মিলবে বিশ্বের, কোটি কোটি মানুষের?

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত