আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

জাপানে জরুরি অবস্থা ঘোষণা

জাপানে জরুরি অবস্থা ঘোষণা

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর দিয়েছে।

জাপানে সবাইকে বাড়িতে বসবাসের সাথে সাথে সকল ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে বলা হয়েছে।

গত মার্চের সংশোধিত আইন অনুযায়ী, জাপানে যদি কোনো রোগের দ্রুত বিস্তার যদি জনজীবন ও অর্থনীতিতে 'গুরুতর বিপদ' তৈরি করে তবে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। তবে এই জরুরি অবস্থা দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ভাইরাসের তীব্র সংক্রমণ ঘটে যাওয়ার পর টোকিও ও অন্য স্থানগুলোতে এই ঘোষণা দিয়ে শিনজো আবে এক ধরনের চাপে পড়েছেন। অন্যদিকে দেশটিতে সীমাবদ্ধ চলাচল ও ব্যবসার গতি অর্থনীতিতে মারাত্মক আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও দেশটির ইনস্টিটিউট ওফ পাবলিক হেলথের মহাপরিচালক নুবোহিকো ওকাবি বলেছেন, এই পরিস্থিতিতে ১০০ শতাংশ সঠিক কোনো পদক্ষেপ নেই।

এদিকে অনেক বিশেষজ্ঞ বলেন, এই পদক্ষেপ নিতে অনেক দেরি হয়ে গেছে। কেননা ইতোমধ্যে টোকিওতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি ঘটেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৬৫৪ ও মৃতের সংখ্যা ৮৫ জন।

গতকাল রোববার একদিনে দেশটিতে ধরা পড়েছে ৫১৫ জন নতুন রোগী ও মারা গেছে আটজন।

সংক্রমণের এ হঠাৎ বৃদ্ধির কারণে জাপানের প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত