আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ট্রাম্পের ধন্যবাদের জবাবে যা বললেন মোদি

ট্রাম্পের ধন্যবাদের জবাবে যা বললেন মোদি

যুক্তরাষ্ট্রকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টুইটে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি টুইটে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানোর জাবাব দিয়েছেন।

টুইটে মোদি লিখেছেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। আমরা একই সঙ্গে এই লড়াইয়ে জিতব।’

এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় লিখেন, ‘এমন অভূতপূর্ব সময়েই বন্ধুত্ব আরও জোরদার হয়ে ওঠে। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এই সহায়তার কথা কোনও দিন ভুলব না। শুধুই ভারতকে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, সভ্যতার এই লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদীকে।’

মোদিও বিষয়টি আমলে নিয়ে টুইটে লেখেন, ‘আপনার সঙ্গে আমি একমত। এমন অবস্থাতেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। ভারত-মার্কিন সম্পর্ক এর আগে এতটা মজবুত হয়ে ওঠেনি কখনও।’

গত মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, মোদি একজন মহান ব্যক্তি...সত্যিই তিনি ভালো মানুষ। এর আগে, সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী মোদি অটল থাকলে তিনি এতে অবাক হবেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত