আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

করোনায় বিশ্বে মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়ালো

করোনায় বিশ্বে মৃত্যু ১ লাখ ৭০ হাজার ছাড়ালো

চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের দাপট চলছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত তার থামার কোনো লক্ষণ নেই। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা মঙ্গলবার ১ লাখ ৭০ হাজার ছাড়ালো।

২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসানো করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছুঁই ছুঁই। সেরে উঠেছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৪৩৬ এবং আক্রান্ত ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন।

গত কয়েক সপ্তাহের মতো আক্রান্ত ও ‍মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। ৭ লাখ ৯২ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা সাড়ে ৪২ হাজার।

২০ হাজারের বেশি মৃত্যু নিয়ে এরপর আছে ইতালি, স্পেন ও ফ্রান্স। ইউরোপের এই তিন দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০ জন, মৃত্যু ২০ হাজার ৮৫২। ইতালিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৮১ হাজারের বেশি। ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়ালো, আক্রান্ত দেড় লাখের ওপর।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত