আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

ভারতে ৬৯ % করোনা রোগীরই আক্রান্তের লক্ষণ ছিল না

ভারতে ৬৯ % করোনা রোগীরই আক্রান্তের লক্ষণ ছিল না

ভারতে করোনা রোগীদের ৬৯ শতাংশের মধ্যেই আক্রান্তের কোনো পূর্বলক্ষণ দেখা যায়নি। এর মানে হচ্ছে ভাইরাসে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে সাত জন নীরব সংক্রামক হিসেবে কাজ করছেন। এদেরকে কোয়ারেন্টাইনে রাখা না গেলে ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এ তথ্য জানিয়েছে।

সরকারি হিসেবে ভারতে প্রায় ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই হিসেবে এদের মধ্যে ১৩ হাজারেরই করোনায় আক্রান্তের পূর্বলক্ষণ দেখা যায়নি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের প্রধান ডা. আরআর গঙ্গাখেদকার বলেন, যাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি তাদের অধিকাংশকেই করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

করোনায় বিপুল সংখ্যক লোকের এই লক্ষণবিহীন আক্রান্তের মানে হচ্ছে, তারা অসাবধানতাবসত অন্যকে করোনায় সংক্রমিত করছেন। নতুন আক্রান্তদের অনেকেই হয়তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তে পারেন, যাদেরকে আইসিইউতে পর্যন্ত রাখার প্রয়োজন হতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, জ্বর, শুকনা কাশি ও শ্বাসকষ্টের  মতো পরিচিত সমস্যাগুলো ছাড়াও করোনার আরও বহু লক্ষণ রয়েছে। রোগীদের এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন না করায় অনেকে হয়তো বাদ পড়ে গিয়েছেন করোনা আক্রান্তের তালিকা থেকে।

জনস্বাস্থ্য গবেষক ডা. উম্মেন জন বলেন, ‘র‌্যাপিড টেস্ট প্রক্রিয়ায় বমি বমি ভাব, ঘ্রাণক্ষমতা হ্রাস ও মাথাব্যথার মতো কিছু স্বল্প পরিচিত লক্ষণ বাদ গেছে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত