আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

৪৩ দিনের মাথায় ইতালিতে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

৪৩ দিনের মাথায় ইতালিতে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার প্রাণহানি ঘটেছে। তবে আস্তে আস্তে কমে আসছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই যেমন রোববার সেখানে সর্বনিম্ন ২৬০ জনের মৃত্যু হয়েছে। যা গেল ১৪ মার্চের পর সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড।

এমনটাই জানিয়েছে দেশটির জননিরাপত্তা সংস্থা (সিপিএ)। শনিবার ইতালিতে ২ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছিল। যা ২০ এপ্রিলের পর সর্বনিম্ন ছিল। আর মৃত্যু হয়েছিল ৪১৫ জনের।

২১ ফেব্রুয়ারি দেশটিতে করোনাভাইরাসে প্রথম প্রাণহানি ঘটে। ২৬ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৬৪৪। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫। যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ।

শনিবার পর্যন্ত ইতালিতে চিকিৎসাধীন রয়েছেন ১ লাখ ৬ হাজার ১০৩ জন। তার মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ২ হাজার ৯ জন। শনিবার এই সংখাটি ছিল ২ হাজার ১০২ জন। এ পর্যন্ত ৬৪ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

৬ কোটি জনসংখ্যার দেশ ইতালির ১ লাখ ১৮ হাজার ৭০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত