আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে, ট্রাম্পের বিষোদগারের জবাবে চীন

যুক্তরাষ্ট্র মিথ্যা বলছে, ট্রাম্পের বিষোদগারের জবাবে চীন

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বময় ছড়ানোর জন্য চীনকে দোষারুপ করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক বিষোদগারের জবাবে চীন বলছে, যুক্তরাষ্ট্র নির্লজ্জ মিথ্যাচার করছে। খবর ডয়েচে ভেলের।

কোভিড-১৯ বিশ্বজুড়ে সংক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লাগাতার চীনের দিকে আঙুল তুলছিলেন। তার জবাবে বেইজিং জানালো, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ‘নির্লজ্জ মিথ্যা’ বলছেন। চীনের দাবি, যুক্তরাষ্ট্র নিজের ব্যর্থতা আড়াল করতে মানুষের চোখ অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি আক্রমণ না করে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা নির্লজ্জ ভাবে অসত্য প্রচার করছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র মহামারি মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতা ঢাকতেই তারা চীনের দিকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।

উহানের যে ল্যাবরেটরির বিরুদ্ধে ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছে, তার প্রধানও মুখ খুলেছেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এ সব কথা বলছেন, তাদের কাছে কোনো তথ্য সূত্র নেই। সম্পূর্ণ মনগড়া অভিযোগ করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে প্রায় প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করছেন করোনা মোকাবেলায় ব্যর্থতার জন্য। তার অভিযোগ, চীনের গাফিলতিতেই করোনা সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়েছে।

শুধু তাই নয়, এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, উহানের ভাইরোলজির ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ানো হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত করা হবে বলেও জানিয়েছিলেন ট্রাম্প। সোমবারেও চীনের বিরুদ্ধে তদন্তের হুমকি দিয়েছেন তিনি। এসবের জবাব দিল চীন।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে ১০ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৪০ জন। তবে চীনের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগও রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত