আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

এ বছরেই যুক্তরাষ্ট্রে চলে আসবে ফাইজারের ভ্যাকসিন

এ বছরেই যুক্তরাষ্ট্রে চলে আসবে ফাইজারের ভ্যাকসিন

তৃতীয় ও চূড়ান্ত পর্বে ৩০ হাজার জনকে টিকা দেওয়া শুরু করেছিল ফাইজার

এ বছরের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে আমেরিকান ওষুধ প্রস্ততকারী কোম্পানি ফাইজার। তাদের ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ট্রায়ালে আশা জাগাচ্ছে। ভ্যাকসিনের ডোজের মাত্রা নির্ধারণ হয়ে গেছে এবং অনুমোদন পেলে শীঘ্রই উৎপাদন শুরু হবে বলে জানান কোম্পানিটির সিইও অ্যালবার্ট বৌরলা।  


সিবিএস নিউজ-এর ফেস দ্য নেশন নামে একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বৌরলা বলেন, জার্মান সংস্থা বায়োএনটেকের সহযোগিতায় ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবককে ভ্যাকসিনের ইঞ্জেকশন দিয়ে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আরও বেশি মানুষের ওপরে এখন ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। অক্টোবরের মধ্যেই সেফটি ট্রায়ালের রিপোর্ট জমা দেওয়া হবে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটরি কমিটির কাছে। এরপর এফডিএ সায় দিলেই ভ্যাকসিন চলে আসবে দ্রুত।

জার্মান বায়োটেকনোলজি ফার্ম বায়োএনটেক এসই-র সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন বানিয়েছে ফাইজার। সংস্থার ভ্যাকসিন রিসার্চ বিভাগের প্রধান ক্যাথরিন জ্যানসেন বলেছেন, আরএনএ টেকনোলজিতে এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করা হয়েছে। এই আরএনএ ভ্যাকসিন দেহকোষকে ভাইরাল প্রোটিন তৈরিতে বাধ্য করে, যাতে তার প্রতিরোধী অ্যান্টিবডি শরীরেই তৈরি হয়ে যায়। 

তৃতীয় ও চূড়ান্ত পর্বে ৩০ হাজার জনকে টিকা দেওয়া শুরু করেছিল ফাইজার। সিইও বোরলা জানিয়েছেন, টিকার সুরক্ষা সার্বিক পর্যায়ে নিশ্চিত করার জন্য এখন ৪৪ হাজার জনকে ইঞ্জেকশন দিয়ে তার প্রভাব লক্ষ করা হবে। এই পর্বে ১৬ বছরের কম বয়সীদেরও টিকা দেওয়া হবে। পাশাপাশি, এইডস রোগী, হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি রোগীদেরও টিকার ডোজ দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে।

এই গবেষণার নেতৃত্বে রয়েছেন জার্মানির বায়োএনটেকের অধ্যাপক উগার সাহিন। তিনি জানিয়েছেন, এই আরএনএ ভ্যাকসিন মানুষের শরীরে ‘মেমরি বি সেল’ তৈরি করবে, যা থেকে দেহকোষে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি বেসড ইমিউন রেসপন্স বা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স তৈরি করবে এই ভ্যাকসিন। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত