আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাষ্ট্রে শীতের বাতাস, ৯ অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে শীতের বাতাস, ৯ অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আসন্ন শীতকাল। বিশেষজ্ঞরা বলেছিলেন, শীতকালে দেশে আরো বাড়বে করোনার প্রকোপ। সেই কথার বাস্তবিক প্রমাণ দেখছে যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্য। 

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের নয়টি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর প্রতিটি রাজ্যেই শীতকাল প্রায় চলে এসেছে৷ 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, শনিবার (৪ অক্টোবর) ক্যান্টাকি, মিনেসোটা, মন্টানা ও উইসকনসিনে রেকর্ড সংখ্যক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। চারটি অঞ্চলে প্রায় নতুন ৪৯ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যগুলোতে একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা।

এছাড়াও কানাস, নেবরাসকা, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ডাকোটায় রেকর্ড সংখ্যক বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওইসব রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতল আবহাওয়ার কারণে ঘরমুখি মানুষের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে।

নয়টি রাজ্যের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছে মন্টানা। সেখানে গত চারদিনের মধ্যে তিনদিনই করোনাভাইরাসের সংক্রমণ আগের রেকর্ড পিছনে ফেলেছে। এছাড়া উইসকনসিনের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। সেখানে মোট টেস্টের ২২ শতাংশ বাসিন্দার ফলাফল করোনাভাইরাস পজেটিভ এসেছে। 

উইসকনসিন রাজ্য কর্তৃপক্ষ বাসিন্দাদের মাস্ক পড়া বাধ্যতামূলক ঘোষণা করলেও রিপাবলিকান আইন প্রণেতারা এই আইনের বিরোধীতা করে কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৪২ হাজার ৫০০ জন বাসিন্দা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া ভাইরাসটির প্রকোপে প্রাণ হারাচ্ছেন দৈনিক ৭০০ বাসিন্দা। দেশে মৃত্যুর সংখ্যা সেপ্টেম্বর মাসের তুলনায় কমলেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ 


 এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত